এক্সপ্লোর

Dilip Ghosh : 'ভগবানও বাঁচাতে পারবে না' ময়দানে নেমেই হুঙ্কার দিলীপের, কাকে হুঁশিয়ারি?

West Bengal Election 2026 : চা-চক্রে বেরিয়ে আবার কড়া মন্তব্য করলেন দিলীপ। বললেন, 'নির্বাচন কমিশনে যান, কোর্টে যান। নির্বাচন কমিশন দেখবে কে ঠিক, কে ভুল।' 

বিশ্বজিৎ দাশ, কলকাতা : দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে উস্কানি মূলক মন্তব্যের অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। মন্ত্রী শশী পাঁজার ( Sashi Panja ) বাড়িতে হামলার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। সেই ঘটনাতেও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছে তৃণমূল। বৃহস্পতিবার চা-চক্রে বেরিয়ে আবার কড়া মন্তব্য করলেন দিলীপ। বললেন, 'নির্বাচন কমিশনে যান, কোর্টে যান। নির্বাচন কমিশন দেখবে কে ঠিক, কে ভুল।' 

কী মন্তব্য করেছিলেন দিলীপ? 
গত শনিবার খাস কলকাতায়, রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা হয়, অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। উল্টোদিকে বিজেপির অভিযোগ ছিল, ব্রিগেডে যোগ দিতে আসা তাদের কর্মী সমর্থকদের বাসে পরিকল্পনা করে হামলা চালিয়েছে তৃণমূল। এই ঘটনা নিয়েই কথা বলতে গিয়ে দিলীপ বলেন, 'তৃণমূলের গুন্ডাগিরি, দাদাগিরি, লুঠপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি। আমরা শুরু করেছি। আপনারা হাত লাগান। এরপর তৃণমূলের নেতা এই গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়। আমি বলে দিচ্ছি। কারণ, কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবঙ্গে ঠুকতে পারব, ঠুকব।' দিলীপ এও বলেন, 'যদি শশী পাঁজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে। মদন মিত্রের বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে। আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন।' 

এই ঘটনাতেই জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে, নির্বাচনী বিধিভঙ্গ, শোকজ নোটিস, FIR দায়েরের দাবি করেছে তৃণমূল। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপের সটান জবাব, 'চিরদিন দিলীপ ঘোষ কিছু বললে ওরা ভয় পায়। চিরদিন আমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।  ... এখনও অভ্যাস যায়নি দিলীপ ঘোষের বিরুদ্ধে মেসোমশাইকে অভিযোগ করে। আমি বলে দিচ্ছি 'দিলীপ ঘোষ লড়াই করেছে করবে। পাবলিক আমার সঙ্গে আছে। নির্বাচন কমিশনে যাওয়ার সবার অধিকার আছে। নির্বাচন কমিশনে যান, কোর্টে যান। নির্বাচন কমিশন দেখবে কে ঠিক, কে ভুল। যদি আমাদের জানতে চায় আমরা জবাব দেবো। নির্বাচন কমিশনকে যা তা বলেছেন, গো ব্যাক বলেছেন তার কাছে গিয়ে হাতজোড় করে নিবেদন করে বলছে দিলীপ ঘোষের থেকে আমাদের বাঁচান। ভগবানও বাঁচাতে পারবে না।' 

গিরীশ পার্কে অশান্তির ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget