এক্সপ্লোর

Birbhum News: রাত পোহালেই মকর সংক্রান্তি, আগামীকালই শুরু হবে জয়দেব-কেঁদুলি মেলা

Birbhum News: আখড়ায় বাউলের সুর, অজয়ে পুণ্যস্নান। মকর সংক্রান্তিতে (Makar Sankranti) শুক্রবার শুরু বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলা প্রস্তুতি চূড়ান্ত। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

আবির ইসলাম, বীরভূম: রাত পোহালেই মকর সংক্রান্তি (Makar Sankranti)। সাগরে পুণ্যস্নান। সেই সঙ্গে আগামীকালই শুরু হবে বীরভূমের (Birbhum) বিখ্যাত জয়দেব-কেঁদুলি মেলা। করোনা বিধি মেনে মেলা হচ্ছে বলে দাবি করেছে প্রশাসন। প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তা জোরদার।

আখড়ায় বাউলের সুর, অজয়ে পুণ্যস্নান। মকর সংক্রান্তিতে (Makar Sankranti) শুক্রবার শুরু বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলা প্রস্তুতি চূড়ান্ত। জোরদার করা হয়েছে নিরাপত্তা। করোনা আবহে শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বীরভূমের জয়দেব-কেঁদুলির মেলা না করার সিদ্ধান্ত নিয়েও, ৪ দিনের মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রশাসন। 

বোলপুরের (Bolpur) বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ (Chandranath Singh) বলেন, “করোনা নিয়ে আমরা চিন্তিত, কিন্তু মানুষের ভাবাবেগের কথা। ব্যবসা যাঁরা করেন, তাঁদের স্বার্থেও তো কিছু ভাবতে হবে। সেই কারণে মেলা হচ্ছে।’’ জয়দেব কেঁদুলি মেলা বিখ্যাত বাউল, ফকিরদের জন্য। তবে এবার মেলায় অংশ নিচ্ছে না মনের মানুষ আখড়ার শিল্পীরা। আখড়া বাইরে ফেস্টুন দিয়ে পরিষ্কার জানানো অতিমারির কারণে মনের মানুষ আখড়ার মিলন উৎসব স্থগিত। পরের মিলনের অপেক্ষায় রইলাম। এদিন থেকেই মেলায় আসতে শুরু করেছে মানুষজন। বসতে শুরু করেছে দোকান। বিধি মেনে ব্যবস্থা করা হচ্ছে পুণ্যস্নানের। মেলার বিভিন্ন জায়গাল লাগানো হয়েছে সচেতনতামূলক পোস্টার-ফেস্টুন। যদিও এদিন মেলায় আসা অনেক মানুষের মুখেই মাস্ক দেখা যায়নি।

এদিকে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। কাকদ্বীপের লট এইটে আজ সকাল থেকে শুরু হয়েছে কচুবেড়িয়াগামী ভেসেল পরিষেবা। আজ সন্ধেয় গঙ্গারতির আয়োজন করা হয়েছে। কাল রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। করোনা আবহে এবারও ই-স্নানে জোর দেওয়া হয়েছে। সংক্রমণ মোকাবিলায় তত্পর প্রশাসন। নজরদারি চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, চলছে মাইকে প্রচার। কপিল মুনির আশ্রম, মেলা চত্বর মাঝেমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে। লকগেট তৈরি করে মন্দির চত্বরে প্রতিবারে ৫০ জন করে ঢুকতে দেওয়া হচ্ছে। তবে মন্দিরের ভিতরে সাধু-সন্ন্যাসীদের অনেকের মুখেই নেই মাস্ক। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Weather Alert : পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget