এক্সপ্লোর

Joynagar News: 'RG Kar-এ যা করতে পেরেছিল, এখানে তা করতে পারেনি', জয়নগরকাণ্ডে বিস্ফোরক অভিযোগ দীপ্সিতার

Joynagar Death Case: বাম নেত্রী দীপ্সিতা ধর বলেন, 'আমাদের পরিষ্কার কথা ছিল যেভাবে আর জি করের ক্ষেত্রে দেহ লোপাট করে প্রমাণ নষ্ট করা হয়েছিল, সেই একই ঘটনা যেন এখানে না হয়।'

রুমা পাল, জয়নগর: আর জি কর-কাণ্ডের মধ্যেই ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে রণক্ষেত্র জয়নগর। বিচারের দাবিতে মহিষমারিতে ফের পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দফায় দফায় বিক্ষোভ, পুলিশকে তাড়া করে ফাঁড়িতে আগুন, বাইক ভাঙচুর। জয়নগর-কাণ্ডের আঁচ কলকাতাতেও, কাঁটাপুকুর মর্গে ধুন্ধুমার। বিরোধী নেতা কর্মীদের মর্গে ঢুকতে বাধা দেয় পুলিশ। জয়নগরকাণ্ডের আঁচে রণক্ষেত্র মোমিনপুরের কাঁটাপুকুর। 

বিকেলে হাসপাতাল থেকে নিহত বালিকার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় কলকাতার কাঁটাপুকুর মর্গে। আগে থেকেই সেখানে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। মর্গের সামনে হাজির ছিলেন বিরোধী দলের নেতানেত্রীরা। পরিস্থিতি সামাল দিয়ে মর্গের দরজা বন্ধ করে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। গেটে ধাক্কাধাক্কি। পুলিশের বিরুদ্ধে ওঠে বিক্ষোভকারীদের মারধর করার অভিযোগও। 

বাম নেত্রী দীপ্সিতা ধর বলেন, 'আমাদের পরিষ্কার কথা ছিল যেভাবে আর জি করের ক্ষেত্রে দেহ লোপাট করে প্রমাণ নষ্ট করা হয়েছিল, সেই একই ঘটনা যেন এখানে না হয়। আমরা পরিবারের সঙ্গে কথা বলতে যেতে চেয়েছিলাম। পুলিশকে কথা দিতে হবে যে এখন ৫টা হয়ে গিয়েছে, এখন আর পোস্টমর্টেম করা হবে না। জুডিশিয়াল নজরদারিতে দেহের ময়নাতদন্ত হোক। কলকাতা পুলিশের প্রতি আমরা ভরসা রাখতে পারছি না। অথচ আমাদের ভিতরে ঢুকতেই দেওয়া হল না। আমাদের মারধর করা হয়েছে। আমাদের একজনের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। আমাদের এক কমরেডের মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। দুজনকে গ্রেফতার করে প্রিজন ভ্যানের মধ্যে মারধর করেছে। কেন ভয়? এখানের স্থানীয় মানুষ এবং সংবাদমাধ্যমের চাপে আর জি কর-এ যা করতে পেরেছিল, এখানে তা করতে পারেনি'।                     

আরও পড়ুন, ক্ষোভে ফুঁসছে জয়নগর, এলাকায় গিয়ে গ্রামবাসীদের তাড়া খেলেন তৃণমূল বিধায়ক, সাংসদকে 'গো ব্যাক' স্লোগান


শুক্রবার রাতে বাড়ির কাছে জলাজমি থেকে ৯ বছরের বালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ছাত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার এক, ৭ দিনের পুলিশ হেফাজত। খুন-অপহরণের ধারা দিলেও ধর্ষণের ধারা দিল না পুলিশ। ময়নাতদন্ত না হওয়ায় ধর্ষণের ধারা বা পকসো আইনে মামলা নয়, এমনটাই জানিয়েছে এসপি। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget