এক্সপ্লোর

JU Student Death: 'একবারই এক পড়ুয়া আমাকে ফোন করেছিল' র‍্যাগিং বিতর্কের মাঝেই বিস্ফোরক ডিন অফ স্টুডেন্টস

JU Student Death Update:অকালে চলে গেল ছেলেটা। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। শোকে বিহ্বল বাবা মা। যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুর জন্য কি দায়ী র‍্যাগিং?

কলকাতা: ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ও হস্টেলের ডিন অফ স্টুডেন্টসকে যাদবপুর থানায় (Jadavpur Police Station) তলব। র‍্যাগিং বিতর্কের মাঝেই বিস্ফোরক দাবি ডিন অফ স্টুডেন্টস-এর। 

অকালে চলে গেল ছেলেটা। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। শোকে বিহ্বল বাবা মা। যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুর জন্য কি দায়ী র‍্যাগিং? এই পড়ুয়া মৃত্যুর দায় কি এড়াতে পারে কর্তৃপক্ষ? সাজা হবে কি রহস্যমৃত্যুকাণ্ডে দোষীদের? বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়ার মৃত্যুতে উঠছে এমনই নানা প্রশ্ন। বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ও হস্টেলের ডিন অফ স্টুডেন্টসকে যাদবপুর থানায় (Jadavpur Police Station) তলব করা হয়।                                  

রহস্যমৃত্যুর ঘটনায় বিস্ফোরক ডিন অফ স্টুডেন্টস: ডিন অফ স্টুডেন্টস বলেন, "একবারই একজন পড়ুয়া আমাকে ফোন করেছিল। একজন ছাত্রের সমস্যা হচ্ছে, তার পলিটিসাইজিং হচ্ছে', ফোনে জানিয়েছিল এক পড়ুয়া। গুছিয়ে বলতে গিয়ে বলেছিল, ক্যাম্পাস থেকে তাকে বলা হচ্ছে হস্টেলে থাকিস না, হস্টেলে থাকলে ঝাঁপ মারতে হবে', ফোনে জানিয়েছিল ছাত্র। রাত দশটার সময় ফোন করেছিল ছাত্র, সুপারকে ঘটনা জানাতে বলেছিলাম। রাত ১০টা ৮ মিনিটে সুপারকে ফোন করে জানাই।''                              

পরিবার সূত্রে খবর, বুধবার রাত ৯টা পর্যন্ত বাবা-মাকে বার বার ফোন করেন স্বপ্নদীপ। জানিয়েছিলেন, তিনি ভাল নেই। খুব ভয় করছে। রাত সাড়ে ৯টার পর থেকে আর ফোনে পাওয়া যায়নি ওই পড়ুয়াকে। তারপর জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন স্বপ্নদীপ। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয় কেপিসি হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওপর থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে পড়ুয়ার।  বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের ১০-১৫ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রেকর্ড করা হয় বয়ান। পুলিশ সূত্রে খবর, এদিন সকালেও ১০ জন আবাসিককে ডেকে পাঠানো হয় যাদবপুর থানায়। তবে ওই পড়ুয়ারা তদন্তে সহযোগিতা করছেন না।                    

আরও পড়ুন: North 24 Parganas Weather: মেঘ-রোদ্দুরের লুকোচুরি খেলা, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget