এক্সপ্লোর

Jadavpur University: গেট বন্ধ করে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা! যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও এক প্রাক্তনী

JU Student Death: শনিবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় জয়দীপকে। তার পর রাতে গ্রেফতার করা হয়।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে গ্রেফতার আরও এক। আরও এক প্রাক্তনীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়দীপ ঘোষ। ঘটনার রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জয়দীপ। যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রাক্তনী তিনি। (Jadavpur University) 

কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা

শনিবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় জয়দীপকে। তার পর রাতে গ্রেফতার করা হয়। গেট বন্ধ করে হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। (JU Student Death)

এদিন যাদবপুর থানায় ডেকে চার জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় একজন নিরাপত্তারক্ষীকেও। ওই নিরাপত্তারক্ষীই কয়েক দিন আগে সংবাদমাধ্যমে বিস্ফোরক স্বীকারোক্তি করেছিলেন। জানিয়েছিলেন যে, পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দিতে তাঁর উপর চাপ সৃষ্টি করেন আবাসিকরা। হস্টেলের সুপার তালা লাগিয়ে দিতে বলেন বলেও দাবি করেছিলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, ৯ অগাস্ট রাতে তিন তলার করিডর থেকে ছাত্রের পড়ে যাওয়ার খবর পেয়ে হস্টেলে পৌঁছে যায় পুলিশ। কিন্তু 
বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মেন গেট বন্ধ থাকায় ভিতরে ঢুকতেই পারেনি পুলিশ। ডাকাডাকিতেও খোলা হয়নি তালা। এর পর বাইরেই দীর্ঘ ক্ষণ অপেক্ষা করে পুলিশ। পরে মধ্যরাতে হস্টেল থেকে হলুদ ট্যাক্সি বেরোতে দেখে সন্দেহ জাগে। তার পিছু নিয়ে কেপিসি হাসপাতালে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়েই ছাত্রমৃত্যুর বিষয়টি জানতে পারে পুলিশ। 

আরও পড়ুন: Jadavpur University: ছাত্রমৃত্যুতে উত্তাল পরিস্থিতি, নয়া উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, গণিতের অধ্যাপককে দায়িত্ব

শুধু পুলিশকে বাধা দেওয়াই নয়, তার পরবর্তী ষড়যন্ত্রেও জয়দীপ লিপ্ত ছিলেন বলে সন্দেহ

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা জয়দীপ। বর্তমানে বিক্রমগড়ে থাকেন জয়দীপ। মেন হস্টেলে থাকতেন না তিনি।  ২০২১ সালে যাদবপুর থেকে আন্তর্জাতিক বিভাগে পাস আউট জয়দীপ। শুধু পুলিশকে বাধা দেওয়াই নয়, তার পরবর্তী ষড়যন্ত্রেও জয়দীপ লিপ্ত ছিলেন বলে সন্দেহ করছে পুলিশ। রবিবার আদালতে তোলা হবে জয়দীপকে। তাঁকে হেফাজতে চাওয়া হতে পারে।

জয়দীপকে ঘিরে এই মুহূর্তে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। প্রশ্ন উঠছে, সেদিন কী করছিলেন যাদবপুরের হস্টেলে? কার ফোন পেয়ে যাদবপুরের হস্টেলে এসেছিলেন জয়দীপ ঘোষ? তাঁকে হেফাজতে নিয়ে এর উত্তর পেতে চায় পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget