এক্সপ্লোর

Jadavpur University: ছাত্রমৃত্যুতে উত্তাল পরিস্থিতি, নয়া উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, গণিতের অধ্যাপককে দায়িত্ব

JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক বুদ্ধদেববাবু।

কলকাতা: পড়ুয়া মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। তার মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের নিয়োগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন বুদ্ধদেব সাউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গণিতের অধ্যাপক বুদ্ধদেববাবু। শনিবার রাতে তাঁর নিয়োগের কথা জানাল রাজভবন। (Raj Bhavan)

শনিবার রাতে নয়া উপাচার্য নিয়োগের ঘোষণা করল রাজভবন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে ব়্য়াগিংয়ের তত্ত্ব উঠে আসছে। সবমিলিয়ে ১২ জন গ্রেফতার হয়েছেন এখনও পর্যন্ত। কিন্তু নিরাপত্তা-সহ একাধিক বিষয়ে লাগাতার সিদ্ধান্তহীনতার অভিযোগ উঠে আসছিল।  সেই আবহেই শনিবার রাতে নয়া উপাচার্য নিয়োগের ঘোষণা করল রাজভবন। (JU Student Death)

যাদবপুরের ঘটনায় এর আগেই পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে আধিকারিকদের নিয়ে একদফা বৈঠকও করেন তিনি। কিন্তু তার পরও সিদ্ধান্তে গড়িমসির অভিযোগ উঠছিল। সেই আবহে কয়েক দিন আগেই রাজ্যপাল জানিয়েছিলেন  শীঘ্রই উপাচার্য নিয়োগ করা হবে বলে। বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, সিদ্ধান্ত গ্রহণ করা হবে শীঘ্রই, জানিয়েছিলেন। সেই মতোই সিদ্ধান্ত গৃহীত হল। রাজভবনের তরফে জানানো হয়েছে, আপাতত অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হল বুদ্ধদেববাবুকে।

আরও পড়ুন: Jadavpur University: গেট বন্ধ করে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা! যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও এক প্রাক্তনী

যাদবপুরে পড়ুয়ামৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দফায় দফায় জেরার পর গ্রেফতার করা হয়েছে আরও এক প্রাক্তনীকে। ধৃতের নাম জয়দীপ ঘোষ। যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রাক্তনী তিনি। ঘটনার রাতে গেট বন্ধ করে হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ামৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১২

পুলিশ সূত্রে খবর, ৯ অগাস্ট রাতে তিন তলার করিডর থেকে ছাত্রের পড়ে যাওয়ার খবর পেয়ে হস্টেলে পৌঁছে যায় পুলিশ। কিন্তু 
বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মেন গেট বন্ধ থাকায় ভিতরে ঢুকতেই পারেনি পুলিশ। ডাকাডাকিতেও খোলা হয়নি তালা। এর পর বাইরেই দীর্ঘ ক্ষণ অপেক্ষা করে পুলিশ। পরে মধ্যরাতে হস্টেল থেকে হলুদ ট্যাক্সি বেরোতে দেখে সন্দেহ জাগে। তার পিছু নিয়ে কেপিসি হাসপাতালে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়েই ছাত্রমৃত্যুর বিষয়টি জানতে পারে পুলিশ। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari On Durga Puja 2026: দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
Durga Puja: মহালয়ার আগে উদ্বোধন নয়, অষ্টমীতে বন্ধ মদের দোকান, পুজো থেকে বিসর্জন... বাজনো যাবে না ডিজে - দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা
মহালয়ার আগে উদ্বোধন নয়, অষ্টমীতে বন্ধ মদের দোকান, পুজো থেকে বিসর্জন... বাজনো যাবে না ডিজে - দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা
West Bengal News Live: ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
CM Suvendu Adhikari: সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ টি হাত ! ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ টি হাত ! ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget