এক্সপ্লোর

Junior Doctor Agitation: আলোচনা চেয়ে রাজ্যের বার্তা, পাল্টা ৪ শর্ত জুনিয়র ডাক্তারদের

R G Kar News: আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের কড়া চিঠি দেন মুখ্যসচিব। স্মরণ করান সুপ্রিম কোর্টের কাজে যোগ দেওয়ার নির্দেশও।

কলকাতা: আলোচনা চেয়ে সরকারের বার্তার পর এবার পাল্টা শর্ত দিলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctor Agitation)। মুখ্যসচিবের চিঠির পাল্টা ইমেল করলেন আন্দোলনকারীরা। বৈঠকে যেতে রাজ্য সরকারকে ৪ শর্ত দিলেন জুনিয়র ডাক্তাররা। 

পাল্টা শর্ত আন্দোলনকারীদের: আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের কড়া চিঠি দেন মুখ্যসচিব। স্মরণ করান সুপ্রিম কোর্টের কাজে যোগ দেওয়ার নির্দেশও। এদিন সন্ধে ৬টায় নবান্নে বৈঠকে যোগ দিতে আহ্বান জানান তিনি। এর প্রেক্ষিতে পাল্টা ইমেল পাঠান জুনিয়র ডাক্তাররাও। ওই ইমেলে চার দফা দাবি জানিয়েছেন তাঁরা। যেখানে বলা হয়েছে। নবান্নের বৈঠকে অন্তত ৩০জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। পুরো বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। শুধু ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে। পুরো বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে।


Junior Doctor Agitation: আলোচনা চেয়ে রাজ্যের বার্তা, পাল্টা ৪ শর্ত জুনিয়র ডাক্তারদের

মঙ্গলবারই নবান্নে আসার বার্তা দেওয়া হয় সরকারের তরফে। যে বার্তা নিয়ে একাধিক আপত্তির কথা জানান আন্দোলনকারীরা। গতকালের ওই মেল করেছিলেন স্বাস্থ্যসচিব। জুনিয়র ডাক্তাররা  প্রশ্ন তোলেন, যাঁর পদত্যাগ চেয়ে স্বাস্থ্যভবন অভিযান তাঁর থেকে কেন মেল। কেন মেলে শুধুমাত্র স্যার সম্বোধন করা হয়েছে তা নিয়েও আপত্তির কথা জানান তাঁরা। পাশাপাশি, তাঁদের অভিযোগ ছিল ওই মেলে উল্লখ করা ছিল না বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা। কেন ১০ বা তার কম সংখ্যক প্রতিনিধির কথা বলা হয়, তা নিয়েও সরব হন আন্দোলনকারীরা। এরপর এদিন জুনিয়র ডাক্তাররা জোড়া ইমেল করেন মুখ্যমন্ত্রীকে। স্বাস্থ্যভবনের সামনে অবস্থানের ২৪ ঘণ্টা পর বুধবার বিকেলে নবান্নে আসার বার্তা দিয়ে চিঠি দেন মুখ্যসচিব। সন্ধে ৬টায় নবান্নে বৈঠকের 'সুযোগ' দিয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি দেওয়া হয়। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে দেওয়া হয় ওই চিঠিতে। 

ওই চিঠিতে বলা হয়, 'প্রতিনিধি দলে থাকতে পারবেন ১২ থেকে ১৫ জন। ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আইন মান্যকারী হিসেবে প্রত্যেকেরই উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা। দুর্ভাগ্যজনক ভাবে সেটা এখনও দেখা যায়নি।  আশা করি শুভবুদ্ধির উদয় হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত কাজ শুরু করবেন। বৈঠকের জন্য আপনাদের আরও একটা সুযোগ দিচ্ছি।' এই বার্তার প্রেক্ষিতে ফের ৪ শর্ত দিয়ে ইমেল পাঠালেন জুনিয়র ডাক্তাররা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: 'ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে' হুঙ্কার তৃণমূল বিধায়কের

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget