এক্সপ্লোর

R G Kar Protest: 'ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে' হুঙ্কার তৃণমূল বিধায়কের

R G Kar News: লালবাজারকে ছাপিয়ে গেল জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনের ধর্না।

কলকাতা: এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (Hamuyan Kabir)। 'মানুষের স্বার্থ রক্ষায় রাস্তায় নামব' বলে মন্তব্য করেন তৃণমূল বিধায়ক। হুমায়ুনের নিশানায় IAS, IPS অফিসারদের একাংশও। 

ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে আন্দোলনকারীদের আক্রমণ করা শাসক নেতা-বিধায়ক-মন্ত্রী-সাংসদদের তালিকা। কলকাতার পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে লালবাজারের পর এবার স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্য়াগের দাবিতে স্বাস্থ্য ভবনের দুয়ারে রাস্তায় অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। বুধবার সেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কার্যত হুমকি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।                                      

হুমায়ুন কবীর বলেন, 'ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে, আমরাও মানুষের স্বার্থ রক্ষায় এবার রাস্তায় নামব। ডাক্তাররা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব। সেই জায়গায় আমরা হাত দিলে তখন কী হবে? একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অপরাধীর শাস্তি আমরাও চাই। কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে। পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে।'

এর আগে আন্দোলনকারীদের উদ্দেশে কার্যত হুমকি দিতে দেখা গেছে একের পর এক শাসক নেতা-বিধায়ক-মন্ত্রী-সাংসদদের। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এবং সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রর নাম। এবার সেই তালিকায় যোগ হল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এবং বাদুরিয়ার তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্য়ায়ও। এদিন চন্দন মুখোপাধ্য়ায় বলেন, "ডাক্তার তুমি দেশদ্রোহী। তাই আমরা আজকে পথে। আমরা এই ডাক্তারদের দেখতে চাই না। ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু, যে ডাক্তারদের অবহেলার কারণে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, যে ডাক্তারদের অবহেলার কারণে স্বামী স্ত্রীকে হারাচ্ছে, স্ত্রী স্বামীকে হারাচ্ছে। আমরা সেই ডাক্তার চাই না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Agitation: 'বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে,' পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget