এক্সপ্লোর

RG Kar News Update: RG কর কাণ্ডের ৩ মাস আগামীকাল, বিচার চেয়ে ফের পথে জুনিয়র ডাক্তাররা

RG Kar News: রাজ্যের প্রথম সারির মেডিক্যাল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন...আর জি কর মেডিক্যালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রায় তিন মাস পার

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রায় ৩ মাস পার। বিচার চেয়ে আগামীকাল অর্থাৎ শনিবার ফের পথে নামছেন জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলের ডাক দিয়েছে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। অন্যদিকে, এদিনই গণ কনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন।

রাজ্যের প্রথম সারির মেডিক্যাল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন...আর জি কর মেডিক্যালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রায় তিন মাস পার! ৯ অগাস্ট সেই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। ৯ নভেম্বর অর্থাৎ শনিবার ৩ মাস পূর্ণ হচ্ছে। এই প্রেক্ষাপটে শনিবার ফের পথে নামছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ৯ নভেম্বর দুপুর ৩টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

আর জি কর মেডিক্যালে খুন-ধর্ষণের ৮৭ দিনের মাথায় সোমবার, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। পরপর দুদিন সুপ্রিম কোর্টে শুনানি পিছনোর পর বৃহস্পতিবার স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই প্রেক্ষাপটে শনিবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার পথে নামা নিয়ে প্রতিবাদী চিকিৎসক কিঞ্জল নন্দ একটি ফেসবুক লাইভে বলেন, '৯০তম দিনে দাঁড়িয়েও অভয়া সুবিচার পায়নি।দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া যথেষ্ট প্রশ্নের অবকাশ রাখে। ওদিকে কলেজের পুনরায় ভয়ের রাজনীতির নিজেদের মৌরসিপাট্টা কায়েমের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বাংলার প্রত্যেক শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে গ্রাম এবং শহর,কারখানা থেকে খেত, হাসপাতাল থেকে রাজপথ - প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।'

শনিবারই রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি পালনের ডাক দিয়েছে অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। মিছিল শেষে এই কর্মসূচিতেও যোগ দেবেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে শনিবার দুপুর তিনটেয় স্টার থিয়েটারে গণ কনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন, যে সংগঠনের একাধিক সদস্য় থ্রেট কালচারে জ়ড়িত বলে অভিযোগ। 

আরও পড়ুন: Shah Rukh Khan: আইনজীবীর চুরি করা ফোন থেকে হুমকি দেওয়া হয়েছে শাহরুখ খানকে? চলছে তদন্ত

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget