এক্সপ্লোর

Recruitment Scam: সন্দেহভাজনদের কবে জিজ্ঞাসাবাদ করবেন? লোকসভা ভোটের দিন ঘোষণার পর? CBI কে প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Recruitment Scam Update: কেবল মাত্র ভোট এলেই কি সক্রিয় হয় এজেন্সি? বাকি সময় কি তা হিমঘরে চলে যায়? না, কোনও বিরোধী দল নয়! এবার কার্যত এই প্রশ্ন তুলে দিল স্বয়ং কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্য়!

সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস , শিবাশিস মৌলিক, কলকাতা : সোমবার নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে কড়া প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আর সিবিআই তদন্ত প্রসঙ্গে বিচারপতির মুখে ভোটের কথা উঠে আসার পর, ফের এজেন্সিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর অভিযোগে সরব হয়েছে সিপিএম। বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল-বিজেপিও। 

একটা চাকরির আশায়, রাস্তায় বসে চোখের জল ফেলছে এই তরুণ-তরুণীরা। অপেক্ষায় কেটে যাচ্ছে মাসের পর মাস... বছরের পর বছর! কিন্তু, বিচারের জন্য় যে সিবিআই তদন্তের দিকে তাঁরা তাকিয়ে রয়েছেন, তা কি রাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে? কেবল মাত্র ভোট এলেই কি সক্রিয় হয় এজেন্সি? বাকি সময় কি তা হিমঘরে চলে যায়? না, কোনও বিরোধী দল নয়! এবার কার্যত এই প্রশ্ন তুলে দিল স্বয়ং কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্য়! নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকতে পারে এমন একাধিক সন্দেহভাজনের নাম সোমবার আদালতে জমা দেয় সিবিআই। 
যা দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় প্রশ্ন করেন, এ তো সব মহাপুরুষ! কবে জিজ্ঞাসাবাদ করবেন?

এই প্রশ্নের উত্তরে সিবিআই জানায়, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা বাকি আছে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্য়ায় প্রশ্ন করেন, কবে করবেন? লোকসভা ভোটের দিন ঘোষণার পরে? তাৎপর্যপূর্ণভাবে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি অমৃতা সিন্হা, সিবিআইয়ের উদ্দেশেই প্রশ্ন করেছিলেন, একই ধরনের সব রিপোর্ট দিচ্ছেন, পুরনো তথ্যে ভরা। অগ্রগতি কোথায়? আদৌ কি তদন্তে কোনও অগ্রগতি আছে? শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময় একটু হুড়োহুড়ি হল, তারপর আবার ঘুমিয়ে পড়লেন? 

বারবার দুর্নীতির তদন্ত প্রসঙ্গে বিচারপতিদের মুখে ভোটের প্রসঙ্গ উঠে আসায় সিপিএম প্রশ্ন তুলছে, তাহলে কি এবার আদালতও মনে করছে, এজেন্সি শুধু ভোট এলেই সক্রিয় হয়? দুর্নীতির তদন্ত কি রাজনীতির ঘূর্ণিতে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে? এজেন্সির রশি কি রাজনৈতিক বসদের হাতে?

সিবিআই এদিন হাইকোর্টে জানায়, সন্দেহভাজনদের মধ্য়ে কয়েকজন জনপ্রতিনিধি আছেন। কাউন্সিলর আছেন, বিধায়ক আছেন। একথা বলতে গিয়ে সিবিআইয়ের আইনজীবী বলেন, ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, 'হাম সব চোর হ্যায়'। এরপর বিচারপতি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন, পাখির পালক দিয়ে হাওয়া করলে হবে না।                                     

আরও পড়ুন :

মন্ত্রীকন্যা অঙ্কিতার চাকরি এখনও কেন পেলেন না অনামিকা? কড়া হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

 

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget