এক্সপ্লোর

Manik Bhattacharya: 'মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার পরও তাঁর কিছু অনুগামী গন্ডগোল করছেন', মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Calcutta High Court:'একসময় প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্যর জমিদারি ছিল। তাঁকে সরিয়ে দেওয়ার পরে এখনও মানিক ভট্টাচার্যর কয়েকজন অনুগামী গন্ডগোল করে যাচ্ছে', মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

সৌভিক মজুমদার, কলকাতা: 'একসময় প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Recruitment Scam) মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) জমিদারি ছিল। তাঁকে সরিয়ে দেওয়ার পরে এখনও মানিক ভট্টাচার্যর কয়েকজন অনুগামী গন্ডগোল করে যাচ্ছে। তারা সিবিআই-ইডির নজরদারিতে আছে,' মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। 

আর যা...
'বোর্ড জানিয়েছে, ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সময় বোর্ডের কেউ সেখানে উপস্থিত ছিল না। সেগুলি ওএমআর শিট ছিল, নাকি শুধু কাগজ ছিল তা কেউ জানে না', সংশয় প্রকাশ করলেন বিচারপতি। সিবিআইয়ের বক্তব্য, গ্রেফতারির আগে মানিক ভট্টাচার্যকে তিন বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বক্তব্য, ২০২২ সালের জুন মাসের ১৩, ১৪ ও সেপ্টেম্বরের ১৬ তারিখে মানিককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়, দাবি সিবিআইয়ের। প্রসঙ্গত, নিয়োগ-দুর্নীতির মূল মামলা এখন সুপ্রিম কোর্টের নির্দেশে অন্য এজলাসে বিচারাধীন। ওএমআর শিট সংক্রান্ত এই মামলায় কেস ডায়রি দেখতে সুপ্রিম কোর্ট তো বারণ করেনি, মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলাই এফআইআর নম্বর আরসি সিক্সের অন্তর্ভুক্ত, জানাল সিবিআই। 'আমি তো ওই দুটি মামলা দেখতে চাইছি না, শুধু এই মামলার বিষয়বস্তু দেখতে চাইছি', বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

'ভৎর্সনার' মুখে সিবিআই...
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। গত কাল, সোমবারই তাঁকে জেরা করা নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। হাইকোর্টের নির্দেশের পরেও জেলবন্দি মানিককে কেন জেরা করা হয়নি, তা নিয়ে সিবিআইকে তিরস্কার করেন বিচারপতি। তাঁর তোপ, 'আমার নির্দেশের পরেও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি। দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন, আমার তো মনে হয় যোগসাজশ আছে। ...আমার তো মনে হয় সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ আনার বুদ্ধি দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে আসুন, তাহলে গ্রেফতার করব না বুদ্ধি দিয়েছিল সিবিআই আধিকারিকরাই।' সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিতে বারণ করেছে। জিজ্ঞাসাবাদ করতে তো বারণ করেনি। OMR শিট দুর্নীতি মামলায়, মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে, CBI-এর উদ্দেশে এমনই মন্তব্য় করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
তার পর, এদিন, মঙ্গলবার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান, গ্রেফতারির আগে অন্তত বারতিনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তৃণমূল বিধায়ককে। 

আরও পড়ুন:সোমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি, রাতারাতি অনামিকাদের নিয়োগপত্র সংগ্রহ করার নোটিস SSC-র

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget