এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: 'তৃণমূল বলে আমার কাছে কিছু নেই, আছে শুধু দুর্নীতি, আর দুর্নীতি না থাকা'

Recruitment Scam:নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত অন্য মামলাগুলি সরে যাবে কিনা সেই নিয়েও এদিনও মুখ খোলেন তিনি।


কলকাতা: জোড়া মামলায় এজলাস বদলের পরে ফের মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানো প্রসঙ্গে মুখ খোলেন তিনি।

কী বলেছেন বিচারপতি:
হাইকোর্ট থেকে বেরোনোর সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'অভিষেকের নাম তো কুন্তল নিজেই তুলেছে, পেশ করা নথিতেও তা আছে। এতো আমার বানানো বা আকাশ থেকে পড়া নয়, অভিষেক নামে কি কেউ নেই? অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে পৃথিবীতে কি কেউ নেই?' তিনি আরও বলেন, 'তৃণমূল বলে আমার কাছে কিছু নেই, আছে শুধু দুর্নীতি, আর দুর্নীতি না থাকা। কোনও রাজনৈতিক দলের কাছ থেকে সুবিধে নেওয়া..এসব আসে না, সব বাজে কথা। বিচারের সময় দেখতে চাই, দুর্নীতি আছে, না দুর্নীতি নেই, এর বাইরে কিছু নেই।'

নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত অন্য মামলাগুলি সরে যাবে কিনা সেই নিয়েও এদিনও মুখ খোলেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'যে গ্রাউন্ডে একটি মামলা সরেছে, একই গ্রাউন্ডে সব মামলাই সরতে পারে। সুপ্রিম কোর্ট চাইলেই সরাতে পারে।'

আগেও মুখ খুলেছিলেন:
২৮ এপ্রিল দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত ২টি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর জন্য। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে (এখন প্রধান বিচারপতি) বলা হয়েছিল কার বেঞ্চে সেই মামলা যাবে সেটা দেখতে। সেদিনই রাতে হাইকোর্ট থেকে বেরিয়ে সংবাদমাধ্য়মের সামনে মুখ খুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'আমি তো নিজে সরাচ্ছি না। সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। একটা ডিসিপ্লিন আছে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত। সেটা মেনে চলতে হবে।' মামলা সরে যাওয়া নিয়েও সেদিনও মন্তব্য করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২টি মামলা সরানোর কথা বলা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চ থেকে। বাকি নিয়োগ দুর্নীতি মামলাগুলি রয়েছে তাঁর এজলাসে। যদিও এদিন বিচারপতি বলেন, 'আরও দুর্নীতির মামলা রয়েছে, সেগুলো হয়তো আমার হাত থেকে সরে যাবে। আজ যে গ্রাউন্ডে গিয়েছে, সেগুলো সরে যাবে।' 

সাংবাদিকদের সামনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমার মন খারাপ নয়। এই মামলা ব্যক্তিগত উদ্দেশ্যে শুরু করিনি। কোনও ব্যক্তিগত উদ্দ্যেশে শুরু করিনি। ফলে আমার কাছে রইল কী কার কাছে গেল, তা নিয়ে আমার বিশেষ মাথাব্যথা নেই।'  চাকরিহারাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন এরপরের বিচারপ্রক্রিয়া নিয়ে। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'আপনারা অপেক্ষা করুন। মামলা তো শেষ হয়ে যাইনি। মামলা চলেছে। হাইকোর্টের অন্য কোনও জজ তো দেখবেন সেটা।' তিনি আরও বলেন, 'একেবারেই পদত্যাগ করছি না। আমি পালিয়ে যাওয়ার লোক নই।'

 

আরও পড়ুন: কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

সেরা শিরোনাম

Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
West Bengal News Live: মেজাজ হারালেন মমতা, বাড়ির সামনেই একজনকে চড়, লাইভ আপডেট
মেজাজ হারালেন মমতা, বাড়ির সামনেই একজনকে চড়, লাইভ আপডেট
Prabhas Mondal Encounter: ‘অনেক নোংরামো দেখিছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী
‘অনেক নোংরামো দেখিছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী
Husband Killed Wife: সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে

ভিডিও

Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget