এক্সপ্লোর

Abhijit Ganguly Update: 'বাম ঘেঁষা' বিচারপতি কি এবার গেরুয়া শিবিরে? চলছে জল্পনা

Abhijit Ganguly: স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায়, এতদিন একের পর এক নির্দেশ দিয়ে নানা নজির গড়েছেন তিনি।

কলকাতা: বিচারপতি পদ থেকে অবসর নিয়ে, কি রাজনীতিতে আসবেন? কিন্তু তেমনটা হলে, কোন দলে যোগ দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)? বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল হলেও, বেশ কিছু ঘটনায়, অনেকের মনে হয়েছিল, তিনি বাম ঘেঁষা। যেমন তাঁর মুখে বিকাশরঞ্জন ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে বারবার, তেমনই আবার তাঁকে দেখা গেছে, বইমেলায় সিপিএমের যুব সংগঠনের মুখপত্রের স্টলে।

একনজরে ঘটনাপ্রবাহ: স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায়, এতদিন একের পর এক নির্দেশ দিয়ে নানা নজির গড়েছেন তিনি। আর লোকসভা ভোটের মুখে, আচমকা অবসর নিয়ে কার্যত শোরগোল ফেলে দিলেন সেই ব্যক্তি। তাহলে কি এবার রাজনীতিতে নামতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? কোন দলে যোগ দেবেন তিনি? সেই দলের হয়ে কি লোকসভা নির্বাচনেও লড়বেন? বিচারপতির পদ থেকে স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে এখন নানামহলে নানা জল্পনা তৈরি হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের ঘনিষ্ঠমহল সূত্রে খবর বড়সড় অঘটন না ঘটলে তিনি বিজেপিতেই যোগ দিতে চলেছেন। যদিও, অনেকের ধারনা ছিল, বিচারপতির পদ থেকে অবসরের পর অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় রাজনীতিতে নামলে, তাঁর সিপিএমে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু কেন এমনটা মনে হয়েছিল?



গতবছর ৫ সেপ্টেম্বর, নিয়োগ দুর্নীতির মামলার একটি শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “আর কটা দিন আছে। চলে যেতে হবে। কিন্তু, যাওয়ার আগে কিছু করে যাব।  বিচারপতির কথা শুনে এক আইনজীবী বলেছিলেন, বিপ্লব দীর্ঘজীবী হোক। পাল্টা বিচারপতি বলে ওঠেন, বিপ্লব দীর্ঘজীবী হবেই।’’ ১৯২১ সালে 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানটি তৈরি করেছিলেন হাসরত মোহানি। যিনি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও, কমিউনিস্ট আদর্শেও বিশ্বাসী ছিলেন পরবর্তীকালে ১৯২৯ সালে, পরাধীন ভারতবর্ষে আদালতে দাঁড়িয়ে ঐতিহাসিক লাহৌর ষড়যন্ত্র মামলার শুনানিতে ভগৎসিং দৃপ্তকণ্ঠে স্লোগান দিয়েছিলেন, “ইনকিলাব জিন্দাবাদ – অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক।

আবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গিয়ে, সিপিএমের যুব সংগঠন DYFI-এর মুখপত্র যুবশক্তির স্টলে দীর্ঘক্ষণ ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। গত বছর ৩ ডিসেম্বরের এই ছবিটাও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর মঞ্চ। ডানদিকে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, বাদিকে সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য – মঞ্চে মধ্যমণি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।মঞ্চের এই ছবি দেখে অনেকেরই মনে হয়েছিল, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মনের রাজনীতির রং লাল। তৃণমূলের মুখপত্র জাগোবাংলায় প্রকাশিত খবর অনুযায়ী, “তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন, আপনি তো সিপিএমের লোক ছিলেন। মনে নেই ৩৪ বছর ধরে কী নোংরামি করেছে সিপিএম। এখন সিপিএম নেই, তাই আপনি বিজেপির সঙ্গে আছেন। জয়েন করুন পার্টিতে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South Bengal Weather: সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজতে পারে এই জেলাগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget