এক্সপ্লোর

Primary Recruitment Scam:, 'তদন্ত কি অনন্তকাল চলবে', প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-কে প্রশ্ন বিচারপতি সিনহার

Calcutta High Court:'আপনারা যখন এই দুর্নীতির তদন্তে একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবেন, তখন এই তদন্তের প্রয়োজনীয়তা আদৌ থাকবে তো?' প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-কে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার।


সৌভিক মজুমদার, কলকাতা
: 'আপনারা যখন এই দুর্নীতির তদন্তে একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবেন, তখন এই তদন্তের প্রয়োজনীয়তা আদৌ থাকবে তো?' প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। সঙ্গে আরও জানতে চাইলেন, 'তদন্ত কি অনন্তকাল চলবে?'

আর কী বললেন?
বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, 'আকাঙ্খিত গতিতে আপনাদের তদন্ত চলছে না।' এদিন সিবিআই জানায়, জেলে কুন্তল ঘোষের সেলের কাছে তৃতীয় ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তবে কুন্তলের  তরফে যে অভিযোগ আনা হয়েছিল তা মিথ্যা, সে কথাও এদিন আদালতে জানিয়েছে সিবিআই-ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্য, কুন্তল ঘোষের ওপর কোনও শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। সিবিআই-ইডির দাবি, কুন্তলের অভিযোগ মিথ্যা, চিকিৎসক, পরিবার এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছে। সিবিআইয়ের যুক্তি, নির্যাতন সম্পর্কে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে বক্তব্যের অসঙ্গতিও রয়েছে।

এদিন সিবিআইকে বিচারপতি সিন্হা এও বলেন, 'টাকা দিয়ে চাকরি কিনেছেন কারা? খুঁজে বের করুক সিবিআই।' আগামী ২৯ শে আগস্টের মধ্যে পরবর্তী রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে দুই কেন্দ্রীয় সংস্থাকে। এদিন বিচারপতি সিনহা ইডি-সিবিআইয়ের কাছে তদন্তে অগ্রগতির বিষয়টি জানতে চেয়েছিলেন। ইডি রিপোর্ট পেশ করে বলে, 'কুন্তল ঘোষ, অয়ন শীল ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের থেকে ১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। কুন্তল ঘোষ, অয়ন শীল ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ৪৩ টি স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে, অভিযুক্ত ও তাদের পরিজনদের নামে এই সম্পত্তি রয়েছে।' সঙ্গে আরও জানানো হয়, নিয়োগ দুর্নীতিতে এখনও পর্যন্ত ১২৬.৭ কোটি টাকা উদ্ধার হয়েছে। ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই মুহূর্তে ইডির নজরদারিতে রয়েছে বলে দাবি ইডির। তাদের ধারণা, দুর্নীতির অঙ্ক সাড়ে তিনশো কোটি টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। ইডি-র আরও বক্তব্য, বাংলা চলচ্চিত্র জগতেও এই টাকা বিনিয়োগ করা হয়েছে। সম্প্রতি ১৯টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। সুজয়কৃষ্ণ ভদ্র ও পরিবারের নামে সম্পত্তি রয়েছে। তদন্তও চলছে। আদালতে শুক্রবার জানায় ইডি। এদিন ইডির পাশাপাশি বিচারপতি সিনহা সিবিআইকেও প্রশ্ন করেন, 'পুর-নিয়োগ দুর্নীতি মামলায় পুরসভার নাম আর পুর-আইন চেয়ে পাঠাচ্ছেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিক? এটা কি ধরনের তদন্ত হচ্ছে? আপনাদের তদন্তকারীরা তদন্ত নিয়ে মাথাই ঘামাচ্ছেন না।',

আরও পড়ুন:সপ্তাহান্তে ফের ভোগান্তির আশঙ্কা, শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন



'

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Samim Ahamed: অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Baranagar Woman Death: মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!

ভিডিও

Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget