এক্সপ্লোর

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়কে আজ রাতে জেরা নয়, ED-র সেলে মন্ত্রীর থাকার জন্য আলাদা ব্যবস্থা

ED On Jyotipriya: ইডি সূত্রে খবর, আজ রাতে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করা হবে না।

কলকাতা: হাসপাতাল থেকে আজ রাতেই ছুটি পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)।তবে হাসপাতাল থেকে ছুটি পেতেই, জ্যোতিপ্রিয়কে নিয়ে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে পৌঁছে যায় ED। তবে তার পরে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আজই জেরা করা হবে কিনা, এনিয়ে জল্পনা ছড়িয়েছিল। ইডি সূত্রে খবর, আজ রাতে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করা হবে না।

ইডি সূত্রে খবর, আগামীকাল সকাল থেকে টানা জেরা চলবে। ইডি দফতরের সেলে জ্যোতিপ্রিয়র থাকার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২জন কেন্দ্রীয় জওয়ান ও ১ জন রাজ্য পুলিশের কনস্টেবল। জ্যোতিপ্রিয়র পরিবার থেকে পোশাক ও পাখা দেওয়া হয়েছে। পরিবার থেকে দেওয়া হয়েছে বাড়ির খাবার। আজ হাসপাতাল থেকে হেঁটেই বেরোন বনমন্ত্রী। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত বনমন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি। রাতের খাবার নিয়ে হাসপাতালে আসেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। 

মূলত এদিন মেডিক্যাল বোর্ড জানিয়েছিল, ভাল আছেন জ্যোতিপ্রিয়, হাসপাতালে রাখার প্রয়োজন নেই। জেরার মুখোমুখি হতে শারীরিক ভাবে সক্ষম জ্যোতিপ্রিয়।' কখন হেফাজতে নেবে, সিদ্ধান্ত নেবে ইডি, জানান দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়ম মতো ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। আদালতের নির্দেশ অনুযায়ী, হাসপাতাল থেকে ছাড়া পেলেই ইডি হেফাজত শুরু হবে মন্ত্রীর। আর মেডিক্যাল টিমের এই মতামতের পরে অ্যাপোলো হাসপাতালে পৌঁছন ইডির আধিকারিকরা। এবং অ্যাপোলো হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি।

 প্রসঙ্গত, রাজ্যের এরাজ্যের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী ইতিমধ্য়েই জেলে। গরুপাচার মামলায়, গতবছর অগাস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত। তার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও, এখনও জেলবন্দি অনুব্রত। প্রথমে বাংলাতেই ছিলেন অনুব্রত। কিন্তু তিনি প্রভাবশালী, মামলার উপর প্রভাব পড়তে পারে বলে আদালতে যুক্তি দেখান তদন্তকারীরা। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ মেশ দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয় অনুব্রতর। তাঁর কন্যা সুকন্যাও সেখানেি রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনিও এই মুহূর্তে জেলে। রাজ্যের এই দুই হেভিওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রী উভয়ের ক্ষেত্রেই তলবের সময় দেখা গিয়েছিল, তাঁরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন, 'হোল্ড'-এ বাকিবুরের সংস্থা, আর খাদ্য়শস্য় পাঠাবে না রাজ্য়, বড় প্রশ্ন বিরোধীদের

শেষ অবধি এসএসকেম-এর অন্দরে খোঁজ নিতে গিয়েছিলেন খোদ কেন্দ্রীয় তদন্তকারীর দল। এমন ছবি নারদ মামলাতেও প্রকাশ্যে এসেছিল। সেসময় ফিরহাদ হাকিম ছাড়া, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় (প্রয়াত) এবং শোভন চট্টোপাধ্যায়-প্রত্যেককেই অসুস্থ হয়ে উডবার্ণ যেতে দেখা গিয়েছিল। কিন্তু পার্থ গ্রেফতারের ঠিক আগে নিয়মে কিছু বদল আনা হয়েছিল। যাতে কোনওভাবেই মামলা চলাকালীন, তলব এড়িয়ে কেউ না যেতে পারেন। তবে এবার সেই অধ্যায়ে নতুন সংযোজন এবার জ্যোতিপ্রিয় মল্লিক। রাত পেরোলেই জেরা শুরু।

সেরা শিরোনাম

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget