এক্সপ্লোর

Jyotipriyo Mallick: সিটি ব্রেন এমআরআই করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের

Jyotipriyo Health Update:আদালতের নির্দেশ শোনার পরই অজ্ঞান হয়ে পড়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক, নেওয়া হয় হাসপাতালে, করা হয়েছে সিটি ব্রেন এমআরআই।

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam) গ্রেফতারির পর ৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজত দেওয়া হয়েছে। আর আদালতের নির্দেশ শোনার পরই অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ।এরপরেই এজলাসেই অসুস্থ হয়ে পড়া রাজ্যের মন্ত্রীকে এসি অ্যাম্বুল্যান্সে শুইয়ে নিয়ে ছোটা হয় হাসপাতালে। এজলাস থেকে স্ট্রেচারে শুইয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotopriyo Mullick)। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, সিটি ব্রেন এমআরআই করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের।

আর এহেন পরিস্থিতিতে গোটা বিষয়ের উপর আলোকপাত করলেন প্রাক্তন খাদ্য়মন্ত্রীর আইনজীবী। আইনজীবী জানিয়েছেন, 'ওনার মুখ থেকে গ্যাজলা বেরিয়েছে। এবং হয়েছে বমিও।' জ্যোতিপ্রিয় মল্লিকের এই মুহূর্তে যা কন্ডিশন..বলতে গিয়ে তিনি আরও বলেন, শারীরিক পরিস্থিতি, এই মুহূর্তে খুব একটা ভাল দেখলাম না। কারণ গতকাল ভোর থেকে আজকে অবধি এখনও যথাযথ ওষুধগুলি পড়েনি। একটা হাইলি ডায়াবেটিক এবং কিডনি এফেকটেড, চিকিৎসকের নির্দেশ অনুসারে, যদি কিডনিতে ওই মেডিসিন না দেওয়া হয়, যথাযথ খাবার না দেওয়া হয়, তাহলে ওকে কিন্তু কাল থেকে ডায়ালিসিস করতে হবে।' যদিও  কিছুটা পরেই জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, পরিস্থিতি খতিয়ে দেখেন বিচারক তনুময় কর্মকার। ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করবে কমান্ড হাসপাতাল, নির্দেশ আদালতের। বিচারকের চেম্বারে নিয়ে যাওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিককে। বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্দেশ বিচারকের। দিনে এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্দেশ বিচারকের।

প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর,বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই গতকাল রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। সেটির ফরেন্সিক পরীক্ষা করা হবে।  

আরও পড়ুন, '.. এদের হত্যা করাও হতে পারে', জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই বিস্ফোরক দিলীপ

অপরদিকে, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই বিস্ফোরক বিজেপি সাংসদ। দিলীপ ঘোষ বলেন, 'যেটা আশঙ্কা করা যাচ্ছে, ধীরে ধীরে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে তৃণমূলের, সেই জন্য এদের হত্যা করাও হতে পারে।'  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব

ভিডিও

Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর
Abhishek Banerjee |
R. N. Ravi | আজ সকালে লেক গার্ডেনসের শ্রী মুরুগান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল | #ABPAnanda
Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget