এক্সপ্লোর

Jyotipriya Mallick: আর বাড়ির খাবার নয়, জেলের খাবারই খেতে হবে জ্যোতিপ্রিয়কে, নির্দেশ আদালতের

Ration Scam: প্রেসিডেন্সি জেলের তরফে বলা হয়, চিকিৎসকদের পরামর্শমতো, যে ধরনের ডায়েট জ্যোতিপ্রিয় মল্লিকের প্রয়োজন, তার পরিকাঠামো সংশোধনাগারে রয়েছে।

সৌভিক মজুমদার, কলকাতা: আর বাড়ির খাবার নয়, জেলের (Jail) খাবারই খেতে হবে জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mallick), নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। চিকিৎসকদের ডায়েট চার্ট (Diet Chart) অনুযায়ী খাবার দেওয়ার পরিকাঠামো আছে, কোর্টে জানাল প্রেসিডেন্সি জেল (Presidency Jail) কর্তৃপক্ষ।  

ঠিক কী বলা হয়েছে? 

আর বাড়ির খাবার নয়। এবার থেকে জেলের খাবারই খাবেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রেসিডেন্সি জেলের রিপোর্ট দেখে সোমবার এমনই নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। এদিন, প্রেসিডেন্সি জেলের তরফে বলা হয়, চিকিৎসকদের পরামর্শমতো, যে ধরনের ডায়েট জ্যোতিপ্রিয় মল্লিকের প্রয়োজন, তার পরিকাঠামো সংশোধনাগারে রয়েছে। এরপরই আদালতের এই নির্দেশ। 

উল্লেখ্য, এর আগে, মন্ত্রীকে যাতে বাড়ির খাবার দেওয়া হয়, সেই আবেদন জানান জ্যোতিপ্রিয়র আইনজীবী। ইডির তরফেও বলা হয়, উনি বাড়ির খাবার চাইলে, আমাদের কোন আপত্তি নেই। এরপর, রায়ের কপিতে বিচারক লেখেন, তদন্তকারী অফিসার জানিয়েছেন, অভিযুক্তকে সুনির্দিষ্ট খাবার খেতে হয়। তাই হেফাজতে থাকাকালীন, তাঁর মেয়েকে খাবার পৌঁছে দেওয়ার অনুমতি দেওয়া হবে। তবে অভিযুক্তকে দেওয়ার আগে, ওই খাবার আদৌ নিরাপদ কি না, তা প্রতিবার পরীক্ষা করে দেখতে হবে তদন্তকারী অফিসারকে।

এরপর থেকে বাড়ি থেকেই আসত জ্যোতিপ্রিয়র খাবার। তবে, এদিন প্রেসিডেন্সি জেলের রিপোর্টের পরই, বিচারক নির্দেশ দেন, জেলেই খাবার দেওয়া হবে জ্যোতিপ্রিয়কে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'এখন কারও একটু হাই সুগার আছে বলে তিনি চুরি করলে তাঁকে ধরা যাবে না, এটা তো হতে পারে না। জেলে গিয়ে আলাদা ট্রিটমেন্ট কেন হবে? চোর তো চোরই। সে নেতা সেজে চুরি করুক, আর সিঁধ কেটে চুরি করুক।' 

এদিকে, রেশন দুর্নীতির মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর, সামনে আসে তিনটি সংস্থার নাম। শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। ED সূত্রে দাবি করা হয়, রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতেই, একাধিক ভুয়ো কোম্পানি তৈরি করা হয়েছিল। 

আরও পড়ুন, প্রেসিডেন্সি জেলে পার্থর পাশে জ্যোতিপ্রিয়, মাটিতেই শুতে হচ্ছে মন্ত্রীকে

অন্যদিকে, জ্যোতিপ্রিয় মল্লিক এখন পার্থ চট্টোপাধ্যায়ের পড়শি। প্রেসিডেন্সি জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর দুজনেই রয়েছেন একই ওয়ার্ডে। আদালতের নির্দেশে পার্থ খাট পেলেও, জেল সূত্রে খবর, মাটিতে শুতে হচ্ছে জ্য়োতিপ্রিয়কে। মন্ত্রী নিজেকে অসুস্থ বলে দাবি করলেও, জেলের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget