এক্সপ্লোর

Jyotipriya Mallick: প্রেসিডেন্সি জেলে পার্থর পাশে জ্যোতিপ্রিয়, মাটিতেই শুতে হচ্ছে মন্ত্রীকে

Ration Scam: প্রেসিডেন্সি জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর ঠাঁই হল পয়লা বাইশ ওয়ার্ডের সেলে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) এখন পার্থ চট্টোপাধ্যায়ের  (Partha Chatterjee) পড়শি। প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর ঠাঁই হল পয়লা বাইশ ওয়ার্ডের সেলে। জেল সূত্রে খবর, মাটিতেই শুতে হচ্ছে মন্ত্রীকে। জ্যোতিপ্রিয় নিজেকে অসুস্থ বলে দাবি করলেও, জেলের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।                  

যদিও প্রাক্তন খাদ্যমন্ত্রী ও রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় বলেন, 'শরীর অত্যন্ত খারাপ। মৃত্যু শয্যা প্রায়। লেফট সাইডটা প্রায় প্যারালিসিস হয়ে গেছে।' রবিবার অর্থাৎ কালীপুজোর সকালে দেখা যায়, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না জ্যোতিপ্রিয়। দু'পাশ থেকে তাঁকে ধরে রয়েছেন ED-র ২ আধিকারিক। তাঁদের উপরেই কার্যত ভর দিয়ে হাঁটছেন। 

চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী। জেল সূত্রে খবর, আদালতের নির্দেশে মন্ত্রীকে বাড়ির খাবারই দেওয়া হচ্ছে। জেল কর্তৃপক্ষের দাবি, সাধারণ বন্দিদের মতোই জেলে রয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী বলেন,৭ দিন আগে, এই আদালতে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে পেশ করা হয়েছিল, তিনি সুস্থ ছিলেন। টিভিতে আমরা দেখেছি, তিনি অসুস্থ। ED হেফাজতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়েছে। যদিও, এদিনও জামিনের আবেদন করা হয়নি। এরপরই, ED-র আইনজীবী কমান্ড হাসপাতালের রিপোর্ট বন্ধ খামে পেশ করেন। সূত্রের খবর, যেখানে লেখা ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক স্থিতিশীল রয়েছেন। পাশাপাশি বলা হয়েছে, এখনই তাঁকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই। 

আরও পড়ুন, এক গ্রামে একশোরও বেশি কালী পুজো ! নামই হয়ে গেল কালীগ্রাম

এদিকে, প্রায় নিয়োগ দুর্নীতি মামলায় একবছরের বেশি সময় ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। অসুস্থতার কারণ দেখিয়ে বারবার জামিনের আবেদন করলেও আদালতে ধাক্কা খেতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তাঁর পূর্ণ সময়ের সহায়ক রাখার অনুরোধ ফিরিয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষও।  সূত্রের খবর, সেলের মধ্যে এক কোণায় ছোট্ট টয়লেট থাকলেও স্নান করার ক্ষেত্রে সকল বন্দিদের জন্য কমন শৌচাগারই ব্যবহার করতে হয় তাঁকে। এই পরিস্থিতিতে জেলে ২৪ ঘণ্টার জন্য সহায়ক চেয়ে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে তাঁর দাবি, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে।

তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিঠি পাওয়ার পরই খবর দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তবে স্বাস্থ্য পরীক্ষার পর জানিয়ে দেওয়া হয়, জেলে ২৪ ঘণ্টার জন্য সহায়ক দেওয়া যাবে না পার্থ চট্টোপাধ্যায়কে। তবে, ব্যায়ামের সময় সাহায্যকারী দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget