এক্সপ্লোর

Suvendu Adhikari : জল্পনার মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার ! এসেই যা বললেন ...

চমকে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ডাকা সভায় এলেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বারাসাতের তৃণমূল সাংসদ এবং সম্প্রতি তৃণমূলে কিছুটা বেসুরোও বটে! 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা :  বিগত ১৫ বছরে যা ঘটেনি , তাই ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের কোনও বিধায়ককে ডাকা হত না। প্রশাসনিক কর্তারা আসতেন। তৃণমূলের বিধায়করা আসতেন। বিরাট আড়ম্বর ছিল সে-সব অনুষ্ঠান ঘিরে। আর সরকারের পালা বদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে ডাক পেলেন বিরোধী দলের বিধায়ক ও সাংসদ । সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, বৈঠক ঘিরে কোনও বাড়তি খরচ ও আড়ম্বর নয়। সেই মতোই এবার ছিমছাম বৈঠক। আর সেখানে এলেন তৃণমূলের সাংসদ ও বিধায়করা। চমকে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ডাকা সভায় এলেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বারাসাতের তৃণমূল সাংসদ এবং সম্প্রতি তৃণমূলে কিছুটা বেসুরোও বটে! 

কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ২ দিন পরই বিজেপি সরকারের প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন তৃণমূল সাংসদ। এই বৈঠকে রয়েছেন দেগঙ্গার তৃণমূল বিধায়ক আনিসুর রহমান ও স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল। 

মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে কেন কাকলি? তিনি জানালেন, এটা কোনও পার্টি মিটিং নয়, প্রশাসনিক বৈঠক আর প্রশাসন সবার ! কিন্তু গত ১৫ বছরের 'প্রশাসন' সবার ভেবে তৎকালীন বিরোধী দলের কাউকেই ডাকত না তৃণমূল সরকার। আর এ বিষয়ে বিজেপি বিধায়করা বলছেন, তৃণমূলের সংস্কৃতি ও বিজেপির সংস্কৃতি আলাদা। 

কয়েকদিন আগেই লোকসভার মুখ্যসচেতকের দায়িত্ব থেকে কাকলিকে সরিয়ে দিয়েছিল দল। আর তারপর, বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। সরাসরি তোলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ। দলের ভরাডুবির পিছনে দায়ী করেন আইপ্যাককে। বলেন, 'হঠাৎ করে কোনও ভুঁইফোড় সংস্থা আসল, তারা এসে ধমকাল, সবথেকে বড় কথা যে এইখানে এসে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন ৪০-৪২ বছর। একটা মেয়ের বয়স ২২ বছর। সে এসে এখানে ধমকে যাচ্ছে। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে, তাহলে ওই সংস্থা। ' 

এই ঘটনাক্রমের পরই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে কাকলিকে আমন্ত্রণ।                      

আরও পড়ুন : কাকলিকে আমন্ত্রণ প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? কারা এই 'বিশেষ বিশেষ'?         

                

 

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget