এক্সপ্লোর

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'

NCPI MP : শনিবারের সন্ধেয় NCPI সাংসদের আচমকা পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে দেখা দেয় তুমুল জল্পনা।

কলকাতা : কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) পোস্ট ঘিরে জল্পনা সৃষ্টি হল। 'মানুষ চিনতে এত ভুল করলাম। একটাই তো জীবন, ধ্বংস হয়ে গেল।' শনিবার সন্ধেয় NCPI সাংসদের আচমকা এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে দেখা দেয় তুমুল জল্পনা। কাকে চিনতে ভুল করলেন কাকলি ? জল্পনার মধ্যেই দ্বিতীয় পোস্ট করেন তিনি। তাতে তিনি লেখেন, 'চল্লিশ বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম। একটাই তো জীবন, জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল।'

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই মুষলপর্ব শুরু তৃণমূলে। কার্যত তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে দল। ২০ জন সাংসদ রাতারাতি যোগ দিয়েছেন NCPI-তে। মুষ্টিমেয় কয়েক জন ছাড়া বাকি বিধায়করা যোগ দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেনের মতো অনেকেই এখনও মমতায় আস্থা রেখেছেন। আর NCPI শিবিরের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদার। দীর্ঘদিনের রাজনীতিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক জীবন। সেই অধ্যায় থেকে সরে এসে তাঁর রাজনৈতিক জীবনে এখন নতুন অধ্যায়। NCPI শিবিরে ।

এই পরিস্থিতিতে আগের দিনই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে যোগ দেন NCPI সাংসদরা। বৈঠকে যোগ দিয়ে আপ্লুত হয়ে পড়েন NCPI সাংসদরা, যারা এখন NDA-র শরিক। সেই বৈঠক প্রসঙ্গে NCPI সাংসদ (বিদ্রোহী তৃণমূল সাংসদ) কাকলি ঘোষ দস্তিদার বলেন, "উনি (প্রধানমন্ত্রী) আমাদের বৈঠকে ডাকায় আমরা কৃতজ্ঞ।" তাঁর সংযোজন, "আমাদের সঙ্গে ওঁর মিটিং হয়েছে। আমরা অভিভূত যেভাবে উনি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। দেশের উন্নয়ন চাইছেন। উনি আমাদের নিজেই বললেন যে বিগতদিনে পূর্ব ভারত থেকে শ্রমিক, জিনিসপত্র যেত, কিন্তু উন্নয়ন হত না। তবে এবার সময় বদলেছে। এবার উন্নয়ন পূর্ব ভারতেও হবে। কলকাতা যখন রাজধানী ছিল তখন ভারত অনেক এগিয়েছিল। প্রধানমন্ত্রী চাইছেন যে ফের একবার কলকাতাকে সেই জায়গায় নিয়ে যেতে। যাতে কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটির উন্নয়ন সারা ভারতে ছড়িয়ে যায়।"

বৈঠক। কথা। আলোচনা। সাক্ষাৎ। খাওয়া-দাওয়া থেকে গল্প। কলকাতা থেকে দিল্লি। শুক্রবার দেখা গেল এই ছবি। এ প্রসঙ্গে NCPI সাংসদ (বিদ্রোহী তৃণমূল সাংসদ) শতাব্দী রায় বলেছেন, "উনি (প্রধানমন্ত্রী) চা নিয়ে বসেছিলেন। আমরা ওই পায়েস-টায়েস খেয়েছি।" এক টেবিলে গল্প, হাসাহাসি, অল্পস্বল্প খাওয়া-দাওয়া। কথা শোনা, পরামর্শ নেওয়া। হাতে হাত। কাঁধে হাত। বৈঠক প্রসঙ্গে NCPI (বিদ্রোহী তৃণমূল সাংসদ)-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "এখানে শুধু NDA-র অংশীদারদেরই ডাকা হয়েছে। এই প্রথম আমরা NDA শিবিরে।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
Shatarup Ghosh: 'CPM-এর বইয়ের স্টলে বিবেকানন্দের বই পাওয়া যায় না', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা জবাব সিপিএম নেতা শতরূপ ঘোষের
'CPM-এর বইয়ের স্টলে বিবেকানন্দের বই পাওয়া যায় না', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা জবাব সিপিএম নেতা শতরূপ ঘোষের
Surandranath Law College: 'জোর করে ইস্তফা দেওয়ানো হয়েছে, সোমবার কলেজে যাব', দাবি সুরেন্দ্রনাথ ল' কলেজে ভাইস প্রিন্সিপালের, পাল্টা কী বলছেন কৌস্তভ বাগচী ?
'জোর করে ইস্তফা দেওয়ানো হয়েছে, সোমবার কলেজে যাব', দাবি সুরেন্দ্রনাথ ল' কলেজে ভাইস প্রিন্সিপালের, পাল্টা কী বলছেন কৌস্তভ বাগচী ?
Fake Doctor: বিহারের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন নম্বর আদায়, তারপর চিকিৎসক হিসেবে চুটিয়ে প্র্যাকটিস, মারাত্মক অভিযোগ, তদন্তে স্বাস্থ্য দফতর
বিহারের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন নম্বর আদায়, তারপর চিকিৎসক হিসেবে চুটিয়ে প্র্যাকটিস, মারাত্মক অভিযোগ, তদন্তে স্বাস্থ্য দফতর
Advertisement

ভিডিও

BJP on CPM: পুজোর আগে বামেদের পুজোর বইয়ের স্টল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা
BRICS Summit 2026:
BRICS Summit 2026: ব্রিকসের মঞ্চে 'জয় হো', মোদি, Xi Jinping, পুতিন 'পাওয়ার শো' | Putin | PM Modi
SBI News: অনুষ্ঠিত হল SBI-এর কনট্র্যাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন
CIMA Art Gallery: সাধারণ মানুষের নাগালে শিল্পকলা, সিমা গ্যালারিতে শুরু হচ্ছে ‘আর্ট ইন লাইফ’
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget