এক্সপ্লোর

Kali puja 2021: কালীপুজোয় লক্ষ্মীর আরাধনা, স্বপ্নাদেশে দেবী সিদ্ধেশ্বরীকে প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র

রানাঘাটের দেবী সিদ্ধেশ্বরীকে ঘিরে প্রচলিত নানা লোককথা। এখন এই এলাকা ঘন জনবসতিপূর্ণ হলেও, অতীতে ছিল ঘন জঙ্গলে ঘেরা। পাশ দিয়ে বয়ে যেত চূর্ণি নদী।

সুজিত মণ্ডল, নদিয়া: রানাঘাটের (Ranaghat) সিদ্ধেশ্বরী মন্দিরে (Siddheswari) শক্তির আরাধনা। কয়েক শতাব্দী প্রাচীন এই দেবী কষ্টি পাথরের। কালীপুজোর (Kali puja 2021) দিন বহু মানুষ মনস্কামনা পূরণের আশায় মন্দিরে পুজো দেন।

কার্তিক অমাবস্যায় কালীতীর্থে লক্ষ্মীর আরাধনা! কালীপুজোয় নদিয়ার (Nadia) রানাঘাটে দেবী সিদ্ধেশ্বরী পূজিতা হন লক্ষ্মী রূপে। রানাঘাটের দেবী সিদ্ধেশ্বরীকে ঘিরে প্রচলিত নানা লোককথা। এখন এই এলাকা ঘন জনবসতিপূর্ণ হলেও, অতীতে ছিল ঘন জঙ্গলে ঘেরা। পাশ দিয়ে বয়ে যেত চূর্ণি নদী (Churni River)।

সেই সময় ওই এলাকা দাপিয়ে বেড়াত রনা ডাকাত। শোনা যায়, ডাকাত সর্দারের হাত ধরেই শুরু হয় কালীপুজো। জনশ্রুতি আছে, একদিন মহারাজা কৃষ্ণচন্দ্র (Krisnachandra), স্বপ্নাদেশ পান যে, দেবী সিদ্ধেশ্বরী অনাদরে পড়ে আছেন। এর পর মহারাজা কষ্ঠিপাথরের এই মূর্তি প্রতিষ্ঠা করেন। কালীপুজোর দিন লক্ষ্মীকে আরাধনা। এটাই এই পুজোর বৈশিষ্ট্য। রানাঘাটের সিদ্ধেশ্বরী মন্দিরে মহাদেব এবং রাধাকৃষ্ণেরও নিত্য পুজো হয়।

শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। আজ কালীপুজো (Kali puja 2021)। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে কলকাতা। করোনা আবহেও দীপাবলির আনন্দ শহর থেকে জেলায়। 

একদিকে আদ্যাপীঠে (AdyaPith) কালীপুজোর দিন পূজিতা ছোট মা। আদ্যা মা এখানে বড় মা। তিনি পূজিত হন রামনবমীর দিন। আজ কালী পুজো উপলক্ষে রীতি মেনে আদ্যাপীঠে দেবীর আরাধনার আয়োজন করা হয়েছে। তবে কোভিড বিধি মেনেই ভক্তদের প্রতিমা দর্শনের অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে মালদার (Malda) রতুয়ায় কালিন্দ্রী নদীর পাশে জঙ্গলঘেরা গ্রামে শুরু হয়েছিল শক্তির আরাধনা। ৩৫০ বছর পার করেও, এখনও অমলিন গোবরজনা কালীপুজো। বঙ্কিম চন্দ্রের লেখা চরিত্র ভবানী পাঠকের সঙ্গে নাম জড়িয়ে যাওয়া এই পুজোয় আজও দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা।

৫৭০ ভরি গয়নায় সাজানো হল বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের কালীকে। এবার পুজোয় নিজের হাতে মাকে সোনার গয়না পরিয়েছেন অনুব্রত মণ্ডল। 

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget