এক্সপ্লোর

Kali Puja : চাঁদার জুলুম ঠেকাতে গিয়ে মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণের

Kali Puja 2023 : পুলিশের গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ইটের ঘায়ে জখম হন পুলিশ অফিসার।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি :  জলপাইগুড়ির ( Jalpaiguri ) ধূপগুড়িতে জাতীয় সড়কের ওপর চাঁদার জুলুম! চাঁদার জুলুম ঠেকাতে গিয়ে মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণের। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ধূপগুড়ির আংরাভাসা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, কালীপুজোর ( Kali Pujo ) জন্য জাতীয় সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে চলছিল চাঁদা আদায়। খবর পেয়ে বাহিনী নিয়ে সেখানে যান অতিরিক্ত পুলিশ সুুপার গ্রামীণ ওয়াংদেন ভুটিয়া। অভিযোগ, তখনই পুলিশের গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ইটের ঘায়ে জখম হন পুলিশ অফিসার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আংরাভাসা এলাকায়। এরপর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।  আহত অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন ওয়াংডেন ভুটিয়া কে নিয়ে আসা হয় ধূপগুড়ি  হাসপাতালে। 

স্থানীয় সূত্রে খবর, কালীপুজোর আগে থেকেই এলাকায় চাঁদার জুলুম চলছিল বলে অভিযোগ পায় পুলিশ।  রাস্তা আটকে জোর করে চাঁদা তোলার খবর পেয়ে  নিজে  এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুুপার গ্রামীণ ওয়াংদেন ভুটিয়া।
এরপরই যারা চাঁদা তুলছিল তারা চড়াও হয় অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণের উপর।

শুধু জলপাইগুড়িতে নয়, সম্প্রতি কলকাতা থেকে জেলা নানা জায়গায় চাঁদার জুলুমের অভিযোগ ওঠে। খাস কলকাতায় আক্রান্ত হয় খোদ পুলিশই। জেলার কোথাও আক্রান্ত হয়েছেন পুলিশকর্মী, কোথাও চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে।

খাস কলকাতার (Kolkata) নিউ মার্কেট এলাকায় চাঁদার জুলুমের অভিযোগ ওঠে। সেখানেও আক্রান্ত হন নিউ মার্কেট থানার অ্য়াডিশনাল ওসি, এসআই ও হোমগার্ড। অন্যদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাঁদা নিয়ে বচসার জেরে আক্রান্ত হন এক পুলিশকর্মী । এছাড়া, নদিয়ার শান্তিপুরে চাঁদা দিতে না পারায় এক চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে।    

 অভিযোগ, রবিবার রাতে নিউ মার্কেটের বনধু মহল ক্লাবের সদস্যরা একটি লরিকে দাঁড় করিয়ে ৫ হাজার টাকা চাঁদা চান। লরি চালক চাঁদা দিতে না চাইলে বচসা শুরু হয়। অভিযোগ, নিউ মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, তাদের উপর চড়াও হন ক্লাব সদস্যরা। পুলিশকে মারধর ও হেনস্থা করা হয় বলে অভিযোগ। আহত হয়েছেন নিউ মার্কেট থানার অ্য়াডিশনাল ওসি, এসআই ও হোমগার্ড। ঘটনার পর রাতভর ধরপাকড় চালায় পুলিশ।  

আরও পড়ুন :

মুহুরি থেকে থানার ডাকমাস্টার, সেখান থেকে নিহত তৃণমূল নেতা সইফুদ্দিনের দুরন্ত উত্থান কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget