এক্সপ্লোর

Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

Kali Puja: ব্রিটিশ আমলে সরাতে হয়েছে রেল লাইন পাতার কাজ , এখনো মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোন কাঠামো, "কালীঘাটের কালী" র স্মরনে বছরের পর বছর ধরে ঘটেই পুজিত হয়ে আসছেন 'নাচিনডাঙ্গা মা'।

সোমনাথ মিত্র, হাওড়া: হুগলি জেলার হরিপালে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের মধুসূদনপুর ও চন্দনপুর রেল স্টেশনের মাঝে অবস্থিত নাচিনডাঙ্গা গ্ৰাম। আর এখানেই কয়েক শতাব্দী প্রাচীন বটবৃক্ষের নীচে কালী রূপে পুজিত হয়েছে আসছেন 'নাচিনডাঙ্গা মা'। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫০ বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে উৎসাহ উদ্দীপনার শেষ নেই।

এই পুজোতে কিন্তু কালী মায়ের (Kali Puja) কোনও মূর্তি নেই। আর তৈরী করাও হয় না। বছরের পর বছর ধরে বট গাছের নীচে ঘট স্থাপনার মাধ্যমে মায়ের আরাধনা করা হয় এখানে। একেবারে প্রথমে মাটির বেদীতে মাটির ঘটে পুজো অর্চনা হতো। পরবর্তীকালে ভক্তদের ইচ্ছায় মাটির ঘটের বদলে পিতলের ঘটে মায়ের পুজো শুরু হয়। সারাবছর সেই ঘটে পুজো অর্চনা হলেও, দ্বীপানিতা কালী পুজোয় ঘটা করে সারারাত পুজো হয়, বসে মেলা। অন্যদিকে বৈশাখ মাসেও মায়ের বাৎসরিক পুজা অনুষ্ঠিত হয়। জাগ্ৰত নাচিনডাঙ্গা মা কে ঘিরে রয়েছে অনেক অলৌলিক ঘটনা।।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ থেকে অনুমানিক আড়াইশো বছর আগে এই রাস্তা ধরে বর্ধমানের একটি পরিবার তার ছেলেকে নিয়ে  কালীঘাটে মানসীকের পুজো দিতে যাচ্ছিলেন একটি পাঁঠা নিয়ে। পথে নাচিনডাঙায় বটতলায় বসে বিশ্রাম নেন। তারপর আবারো রওনা দিয়ে কালীঘাটে পৌঁছবার পর কালীঘাটের মা স্বপ্নাদেশ দেন তুই যে গাজতলায় বসে বিশ্রাম নিয়েছিলিস সেখানে ফিরে যা, সেখানে ঘট স্থাপনা করে আমার পুজো নিবেদন করবি। সেইমতো সেই ব্যক্তি পুনরায় নাচিন ডাঙ্গায় ফিরে আসেন এবং ঘট স্থাপনা করে পুরোহিত নিয়ে এসে পুজো দেন, পাঁঠা বলি দেন। সেই থেকেই এখানে পুজো শুরু হয়। এবং তার পর থেকে ঘটে ই কালীঘাটের কালি রূপে পূজিত হয়ে আসছেন নাচিনডাঙ্গার মা। 

অন্য আরেক জনশ্রুতি আছে, বিট্রিশ আমলে যখন বটগাছের নিচে ঘটে মায়ের পুজো হতো তখন  হাওড়া- বর্ধমান কর্ড লাইন স্থাপনের সময় এই এলাকা দিয়ে রেল লাইন পাতার জন্য এলাকা পরিষ্কার শুরু হয়। হাতি এনে বট গাছের ডালপালা কাটতেই অসুস্থ হয়ে মাটিতে পরে লুকিয়ে পড়ে হাতি। শয্যাশায়ী হয়ে পড়েন দায়িত্বে থাকা এক আধিকারিক। তখন কালী মায়ের অস্বিত্ব বুঝতে পেরে তারা বট গাছ কাটা থেকে বিরত থাকেন। এবং রেল লাইনের রুট  কিছুটা দূর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়।

খুব জাগ্রত এই মন্দিরে এখনো প্রচুর মানুষ তাদের মনস্কামনা নিয়ে মায়ের কাছে মানত করেন। একাধিক জটিল রোগ নিরাময় করেন মা। শারীরিক প্রতিবন্ধী একাধিক মানুষ মায়ের আশীর্বাদে সুস্থ হয়ে উঠেছেন। তাই অনেকে মন্দিরে ঘোড়া উপহার দিয়ে গেছেন। দীপান্বিতা কালীপুজোয় লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়ে মন্দিরে। লম্বা লাইন পরে পুজো দিতে। কালীপুজোর দিনেও কোন মূর্তি পুজো হয় না, ঘটেই  আরাধনা হয় মায়ের। 

স্থানীয় প্রবীন ব্যক্তি ক্রান্তিরাম মৈত্র বলেন, 'একবার লাইন পাতার জন্য গাছ ভাঙতে গিয়ে একজন অসুস্থ হয়ে পড়েন। তারপর রেল লাইন এখান থেকে দূরে সরে যায়। এখানকার মা খুব জাগ্ৰত। দূরে একটি পুকুর ছিল যেখানে আগে মা স্নান করতে যেত। তার প্রমাণও মানুষ পেয়েছে। পরবর্তীকালে মানুষজনের বসতি বৃদ্ধি পাওয়ায় সেই ঘটনার আর কোন প্রমান এখন পাওয়া যায় না।' 

নাচিনডাঙ্গা কালীমাতা বারোয়ারি পুজো কমিটির সম্পাদক সৌমেন মৈত্র বলেন, 'হাসপাতাল ফেরত রুগী মায়ের কাছে একমনে সাধনা করলে মা স্বপ্নাদেশ তাদের ঔষধ প্রদান করে। তাতে তাদের রোগ প্রতিরোধ হয়। শ্যামাকালী পুজোয় রাতে পুজো শুরু হয়। তারমাঝে বলিদান হয়, শুনো পোড়ানো হয় , বাতাসা ছড়ানো সহ একাধিক নিয়ম কানুন মেনে পুজো হয়।'

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget