এক্সপ্লোর

Kali Puja Weather : কালীপুজোর আগেই কমবে তাপমাত্রা, কোথায় কোথায় ১৭ -১৮ ডিগ্রি ?

Kali Puja Weather : উত্তুরে হাওয়ার প্রভাবে জেলায় জেলায় ইতিমধ্যেই শীতের আমেজ মালুম হচ্ছে বেশ। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : হেমন্তের শহরে শীতের ( Winter Update )  আগমন বার্তা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করেছে এ রাজ্যে ( West Bengal Weather ) । পাতলা একটা চাদর ভোরের সঙ্গী হলে মন্দ লাগছে না। কালীপুজোর ( Kali Puja Weather ) আগেই শীতের আগমনী জেলায় জেলায়। তবে একটাই ভাবনা ভাবাচ্ছে বঙ্গবাসীকে ? কালীপুজোয় বৃষ্টি হবে কি ?  উত্তুরে হাওয়ার প্রভাবে জেলায় জেলায় ইতিমধ্যেই শীতের আমেজ মালুম হচ্ছে বেশ। 

কালীপুজোয় বৃষ্টি?

  আবহাওয়া দফতর সূত্রে খবর, কালী পুজোতেও শীতের আমেজই থাকবে, এখনও পর্যন্ত বৃষ্টি-বাদলার পূর্বাভাস নেই। অনেক সময়ই কালীপুজোয় বৃষ্টিতে নাজেহাল হতে হয়, বহু সাধের প্রদীপগুলোও জ্বালানো যায় না ভাল করে। তবে এবার স্বস্তি দেবে আবহাওয়া। তেমনটাই অন্তত মনে করছে হাওয়া-অফিস। একই রকম শীতের আমেজ থাকবে ভাইফোঁটায়।  আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা। উত্তুরে হাওয়া বইছে। আগামী ২৪ ঘন্টায় বেশ কিছুটা পারদ নামবে। শীতের আমেজ ফিরছে রাজ্যে। 

১৭-১৮ ডিগ্রি তাপমাত্রা কোথায় কোথায়

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব বজায় থাকবে। জেলায় জেলায় পরিষ্কার আকাশই থাকবে মূলত।  নামবে তাপমাত্রা।  জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া , পুরুলিয়া , পশ্চিম বর্ধমান,  বীরভূম জেলায় তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনো জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে। 

মহানগরের আবহাওয়া

কলকাতায় পরিষ্কার আকাশ। কমবে তাপমাত্রা। বাড়ছে শীতের আমেজ। বইছে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। চলতি সপ্তাহে কুড়ি ডিগ্রির ঘরে নামবে কলকাতার তাপমাত্রা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন : 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
08-Nov 21.0 30.0 Kali Puja Weather : কালীপুজোর আগেই কমবে তাপমাত্রা, কোথায় কোথায় ১৭ -১৮ ডিগ্রি ? Mainly Clear sky
09-Nov 21.0 30.0 Kali Puja Weather : কালীপুজোর আগেই কমবে তাপমাত্রা, কোথায় কোথায় ১৭ -১৮ ডিগ্রি ? Mainly Clear sky
10-Nov 21.0 30.0 Kali Puja Weather : কালীপুজোর আগেই কমবে তাপমাত্রা, কোথায় কোথায় ১৭ -১৮ ডিগ্রি ? Mainly Clear sky
11-Nov 22.0 30.0 Kali Puja Weather : কালীপুজোর আগেই কমবে তাপমাত্রা, কোথায় কোথায় ১৭ -১৮ ডিগ্রি ? Mainly Clear sky
12-Nov 22.0 31.0 Kali Puja Weather : কালীপুজোর আগেই কমবে তাপমাত্রা, কোথায় কোথায় ১৭ -১৮ ডিগ্রি ? Mainly Clear sky
13-Nov 22.0 32.0 Kali Puja Weather : কালীপুজোর আগেই কমবে তাপমাত্রা, কোথায় কোথায় ১৭ -১৮ ডিগ্রি ? Mainly Clear sky

আরও পড়ুন : 

নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সমন ইডির, দেবেন হাজিরা?

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget