এক্সপ্লোর

Abhishek Banerjee : নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সমন ইডির, দেবেন হাজিরা?

Abhishek Banerjee ED Summon : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাল সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ

আশাবুল হোসেন, আবির দত্ত,  কলকাতা : ৯ অক্টোবর ইডির তলবে হাজিরা দেননি অভিষেক। বরং ED-র নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তিনি। আবারও এল কেন্দ্রীয় সংস্থার নোটিস। পুজো মিটতেই ফের সক্রিয় হয়েছে ED। দিকে দিকে চলছে বিভিন্ন দুর্নীতি মামলা সংক্রান্ত তদন্ত-তল্লাসি। এরই মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।

বৃহস্পতিবার সকালে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিষেক ED দফতরে যাবেন। এ নিয়ে চলতি বছরের ২০ মে থেকে নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৬ বার তলব করল CBI ও ED।  

এ বছর কবে কবে তলব অভিষেককে :

  • নিয়োগ দুর্নীতি মামলায় চলতি বছরের ২০ মে, নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ডেকে পাঠায় সিবিআই।
  • এরপর ১৩ জুন নবজোয়ার যাত্রার মধ্য়েই অভিষেককে তলব করে ED।
  • গত ১৩ সেপ্টেম্বর, বিরোধী জোট 'INDIA'-র সমন্বয় কমিটির বৈঠকের দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ED।
  • ৩ অক্টোবর, দিল্লিতে তৃণমূলের ধর্নার দিন ফের তলব করা হয় অভিষেককে। ওই দিন দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি। বরং রাজধানীতে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিন তিনি। বলেন, 'আমি আবার বলছি, পারলে আমাকে আটকে দেখাও। আমি কোনও তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না। আমার যা বলার ছিল, বলেছি এবং চ্যালেঞ্জ করছি। দিল্লির মাটিতে দাঁড়িয়েও ফের এই চ্যালেঞ্জ করছি' 
  • ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করে ED। এবারও তিনি হাজিরা দেননি। ED-র নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান অভিষেক। হাইকোর্ট সম্পত্তির নথি জমা দেওয়ার নির্দেশ দেয়। সূত্রের খবর, আদালতের নির্দেশে গত ১০ অক্টোবর ED দফতরে নথি জমা করেন অভিষেক।  নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কেও তলব করে ED। অভিষেক-পত্নী ও আপ্ত সহায়ক সুমিত রায় ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও, হাজিরা দেননি অভিষেকের মা-বাবা।  লিপস্ অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত তদন্তে তলব করলেও, ইডির দফতরে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। সূত্রের দাবি, ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা দেননি অমিত বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফৎ সেকথা জানিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে তিনি অনেক নথি পাঠান বলেও সূত্রের দাবি।


    আরও পড়ুন :

    'মন্নতে'র ভিড়ই যেন সরে এল কালীঘাটে, জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন অভিষেক

সেরা শিরোনাম

West Bengal News Update: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda
ISF Symbol News: খাম চিহ্ন নিয়ে ISF-র মামলা খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget