CM Suvendu Adhikari: "BSF-র প্রতি, আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী", কালীপুজোয় হিঙ্গলগঞ্জে গিয়ে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On Kali Pujo 2026 : দীপাবলিতে BSF ক্যাম্পে মুখ্য়মন্ত্রী, বিকেলে নন্দীগ্রামের কালীপুজোতে সামিল হওয়ার কথা

শিবাশিস মৌলিক, উত্তর ২৪ পরগনা: রবিবার দীপাবলিতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে করে হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে পৌঁছলেন মুখ্য়মন্ত্রী। এদিন তিনি বলেন, "BSF-র প্রতি, আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী।"
আরও পড়ুন, কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দীপাবলিতে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার হৃদয় থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। ..রাজ্যে পূর্বতন যে সরকার ছিল, তাঁরা বিএসএফ-র সঙ্গে যে আচরণ করেছে, যে ব্যবহার করেছিল, এই জন্য আমি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, পূর্বতন সরকারের এই দুষ্কর্মের জন্য ক্ষমা চাইছি।উনি যে খারাপ শব্দ বিএসএফ ও সিআরপিএফ-র উপর প্রয়োগ করেছিলেন,..ছেড়ে দিন, জনতা জনার্দন, সাধারণ মানুষ শেষঅবধি এর উত্তর দিয়ে দিয়েছে। এটা স্বামী বিবেকানন্দের মাটি, তিনি একটা কথা বলেছিলেন চরৈবেতি চরৈবেতি। মানে এগিয়ে যাও।..পিছনে যা হয়ে গিয়েছে, তা ছেড়ে দিন।এখন আমাদের এগিয়ে চলতে হবে।দেশকে সুরক্ষিত করতে হবে। সীমান্তকে সুরক্ষিত করতে হবে। ৬০০ কিমি, আমাদের জমি দেয়নি, বারবার চেষ্টা করেছিল ভারত সরকার, তারপরেও জমি দেয়নি।…আমাদের কাছে সবার আগে দেশ। তাই এইসব কাজ আমরা করছি। ভাল কোর্ডিনেশন তৈরি হয়েছে। কোর্ডিনেশন মিটিং হয়েছে।..আমাদের সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করার বিষয়-সহ বহু কাজ করেছে এই অল্প সময়ে, আগামী দিনেও আমরা একসঙ্গে কাজ করব।’
মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার BSF ক্য়াম্পে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। হিঙ্গলগঞ্জ থানার পাশের পুজো মণ্ডপেও যাবেন তিনি। এরপর হিঙ্গলগঞ্জ কলেজের মাঠ থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দর ফিরবেন মুখ্য়মন্ত্রী। বিকেলে নন্দীগ্রামের একাধিক কালীপুজোতে সামিল হবেন তিনি। নন্দীগ্রাম থানার অনুষ্ঠানেও যাবেন মুখ্য়মন্ত্রী।
অপরদিকে, বস্তারে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী মোদি। এদিন তিনি বলেন, ‘আমার প্রিয় দেশবাসী, আজকে পুরো দেশ, পৃথিবীর নানাপ্রান্তে বসবাসকারী ভারতীয় উৎসব উদযাপন করছে। দূর দূর থেকে ভারতীয়রা নিজেদের ঘরে পৌঁছচ্ছেন। পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হওয়ার এ এক মহোৎসব।আর আমিও দীপাবলি উদযাপন করতে, আপনাদের মাঝে পৌঁছে গিয়েছি। সীমান্তে এবং দেশের ভিতরে, রাষ্ট্রের রক্ষাকারীরা, রাষ্ট্রের প্রহরী, আপনারা সবাই আমার নিজের মানুষ। ’
Before You Go
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি






















