এক্সপ্লোর

Calcutta High Court: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, জনস্বার্থ মামলা দায়েরের আবেদন

'মামলাকারীর আবেদন নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক। পাশাপাশি ১ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হোক'। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন।

কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ-এ নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন। আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়ের করার অনুমতি দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্তের আবেদন জানানো হলো মামলাকারী আইনজীবীর তরফে। 'মামলাকারীর আবেদন নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক। পাশাপাশি ১ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হোক'। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। আগামীকাল শুনানির সম্ভাবনা। 

এদিকে কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশ-প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। সন্দেহভাজন তৃণমূল প্রধানকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাওয়ায় ২ জনকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে প্রিয়াঙ্কের অভিযোগ। গতকাল দিনভর টানাপোড়েনের পর, আজ সকালে প্রিয়াঙ্ক কানুনগো-র সঙ্গে দেখা করতে রায়গঞ্জের সার্কিট হাউসে যান উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক, রায়গঞ্জের মহকুমা শাসক এবং কালিয়াগঞ্জকাণ্ডের তদন্তকারী অফিসার। তাঁদের সঙ্গে ছিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক ভাস্করজ্যোতি দেবনাথ। প্রিয়াঙ্কের অভিযোগ, তিনজনের বক্তব্যে ফারাক রয়েছে। এর থেকেই অনুমান, কোনও কিছু আড়াল করার চেষ্টা চলছে। সোমবার কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে বীরভূমের নলহাটিতে পথ অবরোধ করে বিজেপির সমর্থকরা। রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। মিনিট পঁয়তাল্লিশ পর, পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। 

তবে এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় কালিয়াগঞ্জে মৃত নাবালিকার পরিবার। পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে সরব পরিবারের সদস্যরা। এদিকে দু'দিন অশান্ত হওয়ার পর আজ সকাল থেকেই থমথমে ছিল গোটা কালিয়াগঞ্জ। অশান্তি রুখতে একাংশে জারি হয়েছে ১৪৪ ধারা। যদিও গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আজও অব্যাহত।  

গতকাল কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্যে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন আসতেই শুরু সংঘাত। একের পর এক টুইট করে এনসিপিসিআরের বিরুদ্ধে খড়গহস্ত রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর। কালিয়াগ়ঞ্জে গেল জাতীয় তফশিলি কমিশনও। 

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে দু’দিন ধরে উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। ৭ দিনের জন্যে কালিয়াগঞ্জের একাংশে জারি হয়েছে ১৪৪ ধারা। এর মধ্যেই চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো-র নেতৃত্বে মৃত নাবালিকার বাড়িতে গেলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। প্রায় ২ ঘণ্টা ধরে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে কালিয়াগঞ্জ। কখনও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কখনও পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলে। পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে দাবি করেন পুলিশ সুপার। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget