এক্সপ্লোর

Tamanna Khatun: তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, শুনেই যা বললেন তামান্নার মা...

Kaliganj Case Update: সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ প্রসঙ্গে নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন বলেন, "এক বছর আগে যেটা করার দরকার ছিল, সেটা এক বছর পরে হল। আমাদের মামলাটি নিয়ে ঢিলেমি চলছিল।"

সন্দীপ সরকার, কৃষ্ণনগর: তামান্না খাতুন (Tamanna Khatun) খুনের ঘটনায় এবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কালীগঞ্জ থানার পুলিশ। কালীগঞ্জের এই ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) সঙ্গে নিহত তামান্না খাতুনের মায়ের সাক্ষাতের পরেই নদিয়ার পুলিশ সুপারের নির্দেশে নতুন করে ঘটনার তদন্ত শুরু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ২৩ জন জেল হেফাজতে রয়েছেন। কালীগঞ্জের (Kaliganj) তামান্না খাতুন খুনের এই ঘটনায় বেআইনি জমায়েত, অস্ত্র-সহ হিংসা, খুন, খুনের চেষ্টা, ছিনতাই ও বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে। 

কী ঘটেছিল? 

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল (TMC)। এরপর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় ৯ বছরের ছোট্ট তামান্না খাতুন। এই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এরপর ২০২৬ সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর গত ২৩ জুন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। আবেদন করেন যাতে নতুন করে এই ঘটনার তদন্ত শুরু করা হয়, দোষীদের শাস্তি দেওয়া হয়। এরপর সেই সন্ধ্যাতেই নিহত তামান্নার পরিবার ভবানী ভবনে আসে, রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে দেখা করে। তারপরেই শুরু হয় তৎপরতা। এর ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত ১৩ জনকে গ্রেফতার করে। ফলে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪। এর মধ্যে একজন জামিন পেলেও ২৩ জন রয়েছে জেল হেফাজতে। এই ঘটনাতেই এবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কালীগঞ্জ থানার পুলিশ। একইসঙ্গে বেআইনি জমায়েত, অস্ত্র-সহ হিংসা, খুন, খুনের চেষ্টা, ছিনতাই ও বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পুলিশ। 


  
কী বলছেন নিহত তামান্না খাতুনের মা? 

এই ঘটনায় কিছুটা হলেও আশ্বস্ত নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। পাশাপাশি, কালীগঞ্জের এই ঘটনা নিয়ে যারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে গেছেন, তারাও এই পদক্ষেপে স্বস্তি পেয়েছেন বলে জানা যাচ্ছে। সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ প্রসঙ্গে নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন বলেন, "এক বছর আগে যেটা করার দরকার ছিল, সেটা এক বছর পরে হল। আমাদের মামলাটি নিয়ে ঢিলেমি চলছিল। চার্জশিট পেশ হওয়ায় আমি সন্তুষ্ট।" বিগত সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, "আগের মন্ত্রী চাননি অপরাধীদের শাস্তি হোক। পশ্চিমবঙ্গের মানুষ সাধারণভাবে বাঁচার স্বাধীনতা পাক সেটা আগের মন্ত্রী চায়নি। এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, ২৪ জনের এমন উপযুক্ত শাস্তি হবে যাতে এরপর কাউকে মারার আগে তামান্নার কথা ভাববে।" একইসঙ্গে তামান্নার মায়ের গলায় আশার সুর, বললেন, "এবার অন্তত আমার মেয়ের বিচারটা হবে।"  

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
KMC: কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারী, বিচারপতি জানিয়েছেন..
কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারী, বিচারপতি জানিয়েছেন..
South 24 Pargana News : বাড়িতে চুরি করতে এসে জন্মদিনের কেক খেল চোরের দল, লুঠ লক্ষ লক্ষ টাকার সামগ্রী
বাড়িতে চুরি করতে এসে জন্মদিনের কেক খেল চোরের দল, লুঠ লক্ষ লক্ষ টাকার সামগ্রী
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget