এক্সপ্লোর

Sujaykrishna Bhadra Arrested : কালীঘাটের কাকুর গ্রেফতারির পিছনে এক তৃণমূল নেতার মোবাইলে পাওয়া তথ্য ! কী জানা গেল সেখান থেকে ?

ইডির দাবি, যার মোবাইলে মিলেছে তথ্য, তিনিও স্বীকার করেছেন কথা হয়েছিল সুজয়কৃষ্ণর সঙ্গে।

প্রকাশ সিনহা , কলকাতা : ফেব্রুয়ারি মাসে গোপাল দলপতির মুখে প্রথমবার শোনা গেছিল কালীঘাটের কাকুর কথা। কিছুদিনের মধ্য়ে কালীঘাটের কাকুর নাম বলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। এবার তাঁর বর্ণিত সেই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করল ইডি। গ্রেফতারির পিছনে তাঁর নিজের মোবাইলের তথ্য নয়,  সুজয়কৃষ্ণ ভদ্রর গ্রেফতারির পিছনে রয়েছে এক তৃণমূল নেতার মোবাইলে পাওয়া তথ্য! 

ইডি সূত্রে খবর, কালীঘাটের কাকুর নিজের মোবাইলের তথ্য গ্রেফতারির জন্য যথেষ্ট ছিল না। অন্য এক তৃণমূল নেতার মোবাইলে পাওয়া তথ্য দেখিয়ে মঙ্গলবার ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ করা হয় কালীঘাটের কাকুকে। মোবাইলের তথ্য সামনে তুলে ধরার পরেও, তথ্য গোপন করছিলেন 'কালীঘাটের কাকু', অভিযোগ ইডি-র। 

মোবাইলে কী তথ্য

ইডির আরও দাবি, যার মোবাইলে মিলেছে তথ্য, তিনিও স্বীকার করেছেন কথা হয়েছিল সুজয়কৃষ্ণর সঙ্গে। দরকারে কেস ডায়েরিতে উল্লেখ করা হবে সেই তথ্য, দাবি ইডি-র। এছাড়াও সুজয়কৃষ্ণ ভদ্রর বেনামি সম্পত্তিতে নজর রেখেছে ইডি। নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেনে জড়িত সুজয়কৃষ্ণ, সন্দেহ ইডির  । ইডির সন্দেহ, ৩টি সংস্থার মাধ্যমে নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে। 

গত ২০ মে অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনই 'কাকু'র বাড়িতে ইডি হানা দেয়। ওইদিনই কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেককে ৯ ঘণ্টা ৪০ মিনিট সিবিআই জিজ্ঞাসাবাদ করে। সেদিন 'কালীঘাটের কাকু'র বেহালার বাড়ি-অফিসে ১৫ ঘণ্টা ইডি তল্লাশি চালায়। তার আগে গত ৪ মে, 'কালীঘাটের কাকু'র বাড়ি-ফ্ল্যাটে সিবিআই তল্লাশি চালায় , ২টি ফোন, টাকা বাজেয়াপ্ত করে। 

প্রথম কীভাবে নাম উঠে আসে কালীঘাটের কাকুর 

এবিপি আনন্দে প্রথমবার গোপাল দলপতির মুখে শোনা গেছিল কালীঘাটের কাকুর কথা। এরপর ২১ ফেব্রুয়ারি প্রথমবার কালীঘাটের কাকুর নাম শোনা যায়, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তাপস মণ্ডলের মুখে। পরদিনই সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকুকে খুঁজে বার করে এবিপি আনন্দ। আর সেদিনই তাঁর মুখে শোনা যায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম। তিনি বলেন, 'আমার যে সাহেব, পৃথিবীর কারও ক্ষমতা নেই তো তাঁকে ছোঁবে। কারণ, তাঁর নাম কেউ করতে পারবে না। তাঁর সঙ্গে কেউ দেখা করতে পারবে না। তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না। তাই সেই অবধি কোনও পৌঁছবে না। কিন্তু, যা চেষ্টা করা হচ্ছে, আপনারা ভাল বুঝবেন, সেই করতে গিয়ে, আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। ' 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Civic Volunteer Bonus : এবার প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস বৃদ্ধির ঘোষণা, কী হবে ভবিষ্যৎ?
এবার প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস বৃদ্ধির ঘোষণা, কী হবে ভবিষ্যৎ?
WB Election 2026: কালনায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভ
কালনায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভ
West Bengal News Live Updates: কবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ?
কবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ?
Dibyendu Adhikari: দাদার লড়াই নন্দীগ্রামে, ভাই এগরায়, পদ্ম ফোঁটাবে এবার অধিকারী পরিবার ? মুখ খুললেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু
দাদার লড়াই নন্দীগ্রামে, ভাই এগরায়, পদ্ম ফোঁটাবে এবার অধিকারী পরিবার ? মুখ খুললেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Embed widget