এক্সপ্লোর

Mahua Moitra: নিজের লোকসভা কেন্দ্রেই মহুয়া মৈত্রকে ঘিরে চোর স্লোগান, দেখানো হল কালো পতাকা

TMC MP Mahua Moitra: ফের নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরেই বিক্ষোভের মুখে পড়লেন কালীঘাট-তৃণমূলের মহুয়া মৈত্র।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: দিন পনেরোর ব্যবধানে ফের নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরেই বিক্ষোভের মুখে পড়লেন কালীঘাট-তৃণমূলের মহুয়া মৈত্র। তাঁকে ঘিরে উঠল চোর স্লোগান। দেখানো হল কালো পতাকা। বিক্ষোভের দায় চাপড়ার বিধায়ক ও ঋতব্রত-তৃণমূলের জেবের শেখের ওপর চাপিয়েছেন মহুয়া মৈত্র। পাল্টা উত্তর এসেছে জেবের শেখের তরফেও। 

আরও পড়ুন, এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
 
নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরেই এবার বিক্ষোভের মুখে পড়লেন'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র। দেখানো হল কালো পতাকা। উঠল চোর, গো ব্যাক স্লোগান। মঙ্গলবার চাপড়ার একটি বেসরকারি লজে কর্মিসভা ডেকেছিলেন মহুয়া মৈত্র। যেখানে উপস্থিত ছিলেন 'কালীঘাট-তৃণমূল' শিবিরে থাকা জলঙ্গির বিধায়ক বাবর আলি এবং পলাশিপাড়ার বিধায়ক রুকবানুর রহমান। কর্মিসভা চলাকালীনই বাইরে একদল মানুষ কালো পতাকা নিয়ে জড়ো হন। শুরু হয় গো ব্যাক স্লোগান। কর্মিসভার শেষে মহুয়া মৈত্র বেরিয়ে এলে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। সাংসদকে ঘিরে ধরে কার্যত শুরু হয় বিক্ষোভ। ফের শুরু হয় চোর স্লোগান। পাল্টা জয় বাংলা স্লোগান দেন মহুয়া মৈত্রর অনুগামীরা। 

চাপড়ার বাসিন্দা  খলিল শেখ বলেন, 'আমাদের সাংসদ দীর্ঘদিন একটা কোনও কাজ করেনি। যতগুলো অশান্তি, তারওপর তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের ফেনসিডিল থেকে শুরু করে কী না চাপড়ায় করেনি। চাপড়াটাকে টোটাল বিসর্জন দিয়েছে। আমরা তার বিপক্ষে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছি। ' বিক্ষোভের জন্য় 'ঋতব্রত-তৃণমূল'-এর চাপড়ার বিধায়ক জেবের শেখকে দায়ী করেছেন মহুয়া মৈত্র।('কালীঘাট-তৃণমূল') সাংসদ মহুয়া মৈত্র বলেন, আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? এদের নাকি জেবের শেখ পাঠিয়েছে। তা আমি তাদের জিজ্ঞেস করব যে তারা কীসের জন্য কালো পতাকা আসে? জেবেরকে কালো পতাকা দেখানো উচিত।  যে চাপড়ার ভোট লুঠ করে তৃণমূল সিম্বলে জিতে সে আজকে মমতা ব্যানার্জির সঙ্গে বেইমানি করে চলে গেছে। তাঁকে কালো পতাকা দেখানো উচিত।  এগুলো সব জেবের পাঠিয়েছে।'

 একসময় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন জেবের শেখ।স্থানীয় সূত্রে দাবি, বিগত লোকসভা নির্বাচনে চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে মহুয়া মৈত্রকে বড় ব্যবধানের লিড দেওয়ার নেপথ্যে এই জেবের শেখেরই ভূমিকা ছিল অন্যতম। এদিনের বিক্ষোভের নেপথ্যে মহুয়া মৈত্র যখন জেবের শেখকে দায়ী করেছেন, তখন তার পাল্টা জবাব দিয়েছেন 'ঋতব্রত-তৃণমূল' শিবিরে থাকা চাপড়ার বিধায়ক। 
 
('ঋতব্রত-তৃণমূল') চাপড়া বিধায়ক জেবের শেখ বলেন, তিনি চাপড়ার জন্য কী করেছেন? তারজন্যই তাঁকে আজকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। মহুয়া মৈত্রের খাস লোক কৃষ্ণনগর লোকসভায় জেবের শেখ ছিলেন। তাঁর একটাই এখন জ্বালা। যে জেবের শেখ নেই মানে তাঁর হাতের যেটা আসল অস্ত্র সেটা হাতছাড়া হয়েছে। তাই আজকে সেই জ্বালাটা তিনি মেটানোর জন্য আজ বারবার আমার নামের ওপরে তিনি এই কথাগুলো বলছেন। তিনি জেবের শেখ আতঙ্কে ভুগছেন।' এর আগে ১৪ অগাস্ট, স্বাধীনতা দিবসের আগের রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে বিক্ষোভের মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র। দিন পনেরো যেতে না যেতেই আবার বিক্ষোভের মুখে পড়লেন কালীঘাট-তৃণমূলের এই সাংসদ।

Advertisement

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget