এক্সপ্লোর

Kalighater Kaku : ১টা দিন কেন সময় দিলেন না? কেঁদে ভাসালেন কাকু !

Kalighater Kaku On Manik Bhattacharya : মানিক ভট্টাচার্যকে চেনেন ? জবাবে কী কী ফাঁস করলেন কালীঘাটের কাকু ?

প্রকাশ সিনহা, কলকাতা : মুখে কার্যত কুলুপ এঁটেছেন তিনি! যা-ই জানতে চাওয়া হচ্ছে, বেশিরভাগ প্রশ্নের উত্তর, জানি না। বলতে পারব না। ED সূত্রে খবর, তদন্তে একেবারেই সাহায্য় করছেন না নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কালীঘাটের কাকু ( Kalighater Kaku )  ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। সূত্রের খবর, এদিন, কাকুকে জিজ্ঞাসাবাদ করেন ২ আধিকারিক।

মানিক ভট্টাচার্যকে চেনেন?

সুজয়কৃষ্ণ ভদ্রর কাছে জানতে চাওয়া হয়, তিনি মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya ) চেনেন কিনা। উত্তরে কাকু বলেন, ২০২১-এর আগে চিনতাম না। এরপরের থেকে চিনি। তখন, মোবাইলের একটি চ্য়াট হিস্ট্রি দেখানো হয় কাকুকে। ED সূত্রে খবর, যেখানে দেখা যাচ্ছে, ২০১৮য় ২ জনের কথা হয়েছে। কিন্তু এই প্রশ্নের উত্তরেও কাকু বলেন, কিছু বলব না।

ED সূত্রে খবর, কাকুর পেট থেকে কথা বের করতে, তাঁর নামে থাকা বিভিন্ন কোম্পানির ডিরেক্টরদের মুখোমুখি বসিয়ে, কাকুকে জেরা করার পন্থা নিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। সূত্রের খবর, বৃহস্পতিবার, ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর, সমরভূষণ সরকারের সামনে বসিয়ে জেরা করা হয় কাকুকে।

দেড় ঘণ্টা ধরে টানা কান্না

 কোম্পানি কীভাবে কন্ট্রোল হত? কে সামলাত, সূত্রের খবর, সমরভূষণ ও কাকু, দুজনের কাছেই বিশদে জানতে চাওয়া হয়। ইডি সূত্রে খবর, বাকি কোম্পানির ডিরেক্টরদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, বুধবার ইডি দফতরে দেড় ঘণ্টা ধরে টানা কাঁদেন কাকু।

বারবার কাঁদতে কাঁদতে বলেন, আমার সামাজিক সম্মানহানি হল। হাজার হাজার লোক আমার সঙ্গে দেখা করতে আসত। আর কেউ আসবে না। এরপর আধিকারিকদের উদ্দেশে তিনি বলেন, আর ১টা দিন কেন সময় দিলেন না? তখন ই়ডি আধিকারিকরা বলেন, আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। তথ্য় চাওয়া হয়েছে। নথি পেশ করতে বলা হয়েছে। আপনি করেননি। বুধবারই ED-র তরফে দাবি করা হয়, অনশন শুরু করেছেন কালীঘাটের কাকু। কোনও খাবারই মুখে তুলছেন না। ED-র তরফে বলা হয়, সম্ভতব, জেরা এড়াতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ছক কষছেন কাকু! ED সূত্রে খবর, রাতে, সুজয়কৃষ্ণর সঙ্গে দেখা করতে আসেন তাঁর মেয়ে।

বাবাকে তিনি বলেন, টিভিতে কীসব দেখছি? খাওয়া-দাওয়া করছ না কেন? সূত্রের খবর, এরপর রাতে রুটি, তরকারি ও দই খান কাকু। সকালে খান চা ও পাউরুটি। দুপুরেও খাবার খেয়েছেন তিনি। ED- সূত্রে খবর, প্রথমদিন জেরায় সেভাবে সহযোগিতা করেননি কাকু। বিষয়টি আাদালতে জানানো হবে। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। যাতে পরবর্তীকালে মানসিক বা শারীরিক নিগ্রহের অভিযোগ তুলতে না পারেন কাকু।




আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি

ভিডিও

Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget