এক্সপ্লোর

কালিম্পং-এ শারদ-উদযাপন, ছোটবড় মিলিয়ে ১২২টি পুজোর সাক্ষী সুদূর উত্তরের পাহাড়

প্রশাসন সূত্রে খবর, এবছর ছোটবড় মিলিয়ে, ১২২টি পুজো হচ্ছে সেখানে।

উমেশ তামাঙ্গ, কালিম্পং: পাহাড়ে শারদ-উদযাপন। দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে সুদূর উত্তরের পাহাড়ি জেলা কালিম্পং। প্রশাসন সূত্রে খবর, এ বছর ছোটবড় মিলিয়ে, ১২২টি পুজো হচ্ছে সেখানে।

বেড়াতে যাওয়ার জন্য অনেকেই বেছে নেন পুজোর ছুটিটাকে। ৪-৫ দিনের জন্য ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া। এ বছর তেমন ভ্রমণ পিপাসুদের যদি ডেস্টিনেশন হয় কালিম্পং, তাহলে তো কথাই নেই। কারণ, একই সঙ্গে হবে বেরানোর আনন্দ ও চেটেপুটে পুজোর স্বাদ আস্বাদন। 

উত্তরের ছোট্ট জেলা, কালিম্পঙে শুরু হয়ে গেছে শারদ-উদযাপন। মহালয়ার পরই পুজোর আমেজ পাহাড়ি শহরে। কালিম্পঙের অন্যতম বড়পুজো শ্রী শক্তি থান মন্দিরের দুর্গাপুজো। এই পুজোর মূল উদ্যোক্তা গোর্খা সাংস্কৃতিক সংরক্ষণ সমিতি। তাদের উদ্যোগেই প্রতিবছর জাঁকজমকপূর্ণ এই পুজোর আয়োজন হয়। পুজো উপলক্ষ্যে হয় বিশেষ শোভাযাত্রা। করোনা বিধি মেনে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। 

এছাড়াও কালিম্পঙের আরেকটি বড় পুজো মিলনী ক্লাবের পুজো। ৯৩ বছরের পুরনো পুজো। প্রশাসন সূত্রে খবর, এই বছর কালিম্পং জুড়ে মোট ১২২টি দুর্গাপুজো হচ্ছে। করোনাকালে পুজো। তাই প্রতিটি পুজো কমিটিকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। 

কালিম্পং পুলিশ সুপার হরিকৃষ্ণ পাই জানিয়েছেন, পুজো কমিটিগুলোর সঙ্গে মিটিং করা হয়েছে। পুজোর আনন্দে মেতেছে পাহাড়। আর তাতে সামিল পাহাড়প্রেমী পর্যটকরাও। 

উল্লেখ্য, এদিকে কলকাতা হাইকোর্টেরনির্দেশের পরই কাজ শুরু করে দিয়েছে শহরের পুজো উদ্যোক্তারা। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মণ্ডপে ঢুকে অঞ্জলি বা সিঁদুরখেলায় অংশ নিতে হলে করোনা ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকতেই হবে। শুধু তাই নয়, নাম থাকতে হবে পুজো কমিটির তৈরি করা তালিকায়।

আরও পড়ুন: Durga Puja Banedi Bari Special: লক্ষ্মী, সরস্বতীর বাড়ি ছাড়ার ভয়ে বাহনহীন অবস্থায় পুজো! আভিজাত্যে অন্যরকম পুজো আমাদপুর জমিদার বাড়িতে

আরও পড়ুন: Durga Puja 2021 : 'গভীর রাতে সমুদ্র থেকে উঠে আসতেন মা দুর্গা', দাস পরিবারের পুজো ঘিরে রয়েছে বিভিন্ন জনশ্রুতি

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget