এক্সপ্লোর

Durga Puja Banedi Bari Special: লক্ষ্মী, সরস্বতীর বাড়ি ছাড়ার ভয়ে বাহনহীন অবস্থায় পুজো! আভিজাত্যে অন্যরকম পুজো আমাদপুর জমিদার বাড়িতে

আগে পুজোর সময় যাত্রার আসর বসলেও, এখন তা আর হয় না। তবে ষষ্ঠী থেকেই সদর দরজায় বসে নহবত।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : জমিদারি আর নেই। তবে আভিজাত্যে বিন্দুমাত্র টান পড়েনি পূর্ব বর্ধমানের আমাদপুর জমিদার বাড়ির পুজোয়। নয় নয় করে ৩৬০ বছরে পড়ল পূর্ব বর্ধমানের আমাদপুর জমিদার বাড়ির পুজো। এখনও রীতি মেনে ষষ্ঠী থেকে সদর দরজায় বসে নহবত। তবে এ পুজোর সবচেয়ে নজরকাড়া ছবি হল, এখানে লক্ষ্মী, সরস্বতীর কোনও বাহন নেই। পরিবারের সদস্যরা মনে ভয়, বাহনে চড়ে তাঁরা যদি অন্য কোথাও চলে যান!

মেমারি থেকে দূরত্ব ৩ কিলোমিটার। রঙচটা দালানে এখনও পুজো এলেই নতুন রঙের গন্ধ পাওয়া যায়। রীতি মেনে ষষ্ঠী থেকেই সদর দরজায় বসে নহবত। প্রহর অনুযায়ী পরিবর্তন হয় রাগ ও রাগিনীর। বর্তমান দুর্গা মণ্ডপের পাশেই জমিদারদের কুলদেবতা রাধামাধবের মন্দির। শোনা যায়, রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন এই পরিবারেরই সদস্য দোহী সেনশর্মা। যিনি আবার কবি জয়দেবের সহকর্মী ছিলেন। পরবর্তীকালে মোঘলদের কাছ থেকে এই পরিবারের দুই ভাইয়ের একজন মজুমদার ও একজন চৌধুরী উপাধি পান। জমিদার চন্দ্রশেখর চৌধুরী কুলদেবতার মন্দিরের পাশে দুর্গা মণ্ডপ তৈরি করেন। সেখানেই ৩৬০ বছর ধরে পুজো হয়ে আসছে। আর যাতে বাড়ি ছেড়ে চলে না যান লক্ষ্মী-সরস্বতী, সেই জন্য বাহনহীন অবস্থাতেই পুজো হয়ে থাকে তাঁদের।

দেবীর নৈবেদ্যেও চমকের অভাব নেই। লুচি, বোঁদে, হালুয়া থেকে নারকেল নাড়ু, রসবড়া, হাজির থাকে সবই। আগে পুজোর সময় যাত্রার আসর বসলেও, এখন তা আর হয় না। তবে ষষ্ঠী থেকেই সদর দরজায় বসে নহবত। সারা বছর যেখানেই থাকুন না কেন, পুজোর সময় হাজির হন পরিবারের সদস্যরা। রথের দিন মায়ের গায়ে মাটি দেওয়া থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। তারপর পুজোর আগে গোটা পরিবার হাজির হলে ক্রমে চরমে উঠতে থাকে উমা বোধনের ব্যস্ততা।

আরও পড়ুন- প্রতিপদে পুজো শুরু, বর্ধমানে রাজপরিবারে মা পটেশ্বরী দুর্গা চণ্ডীরূপে পূজিতা

আরও পড়ুন-দেবী দুর্গার দর্শন পেয়েছিলেন বাড়ির কর্তা! ২৫০-এর পুজোর প্রস্তুতি চণ্ডীতলা জনাই রাজবাড়িতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget