এক্সপ্লোর

TMC News : মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার হুঁশিয়ারি ঋতব্রতর, কল্যাণ বললেন, 'বাংলার পাবলিক যা মারবে না পরে...'

Election Commission : এদিন প্রতীক নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে 'ঋতব্রত-তৃণমূল' ও 'কালীঘাট-তৃণমূল' দুই পক্ষ বৈঠক করে।

নয়াদিল্লি : প্রতীক নিয়ে দুই তৃণমূলের লড়াইয়ের আবহেই এবার একে অপরের বিরুদ্ধে আক্রমণ- পাল্টা আক্রমণ শানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারের থেকে মামলা লড়ার জন্য (কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার প্রসঙ্গে) কত টাকা ফি নিয়েছেন জানতে চেয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঋতব্রত। পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ। এর পাশাপাশি সুর চড়িয়ে বলেছেন, 'বাংলার পাবলিক যা মারবে না পরে সেটা বুঝতে পারবে।' 

এদিন প্রতীক নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে 'ঋতব্রত-তৃণমূল' ও 'কালীঘাট-তৃণমূল' দুই পক্ষ বৈঠক করে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় তারা। সেই সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা যেটা নিয়ে কনসার্ন, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব ঠিক করেছি। ২০১১ থেকে ২০২৬ অবধি আইনজীবী ব্যানার্জি, তাঁর পুত্র, তাঁর কন্যা, তাঁর জামাতারা পশ্চিমবঙ্গ সরকারের থেকে কত টাকার মামলা করেছেন সেটা আমরা জানতে চাই। ফি কত ছিল...ফিরে গিয়েই চিঠি দেব রাজ্যের মুখ্যমন্ত্রীকে।" 

এনিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করে বেরোনোর পর কল্যাণকে প্রশ্ন করা হয়, আজ আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছে। উনি (ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়) বলেছেন, আপনার, আপনার পরিবারের সবাই যে টাকা নিয়েছেন সেটা নিয়ে একটা চিঠি লিখবেন...যে কত টাকা আইনজীবী ফি বাবদ আপনারা পেয়েছেন...।

এর উত্তরে কল্যাণ বলেন, "সে লিখুক না। আমার পরিবার, আমি...যা ইচ্ছা লিখুক না। আমি তো পরিশ্রম করে টাকা পেয়েছি। আমি তা বিনা পয়সায় পাইনি। আমি তো আর শুভেন্দু অধিকারীর দালালি করে বিরোধী দলনেতা হইনি। আমি যা করেছি তা তো সব অনরেকর্ড। আমি তো মামলা করেছি। এটা তো অস্বীকার করতে পারবে না। তুমি বলো আমি মামলা করিনি, আমি টাকা তুলিনি। সেটা অন্য কথা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই...যে ধর্ষণে অভিযুক্ত তাঁর কথা শুনে কী হবে ! করেছি তো। টাকা তো নিয়েছি। ফি তো নেব। যেখানে যেখানে ফি নেওয়ার নিয়েছি। সরকার থেকে দিয়েছে। তা জমাও পড়েছে। তার ট্যাক্সও দিয়েছি। এটা তো কোনও অন্যায় নয়। আমার, আমার পরিবার যারাই করেছে...করেছি তো। সরকারের স্বার্থে করেছি, স্কুল সার্ভিস কমিশনের স্বার্থে করেছি। আমার ব্যক্তিগত স্বার্থ নয়। আমি তো কেন্দ্রীয় সরকারের হয়েও আগে করেছি। পেশা..পেশা। সে পেশা করব। এভাবে তো কলঙ্ক করা যায় না। আমার পিছনে লেগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তোমার কোনও লাভ হবে না। বাংলার পাবলিক যা মারবে না পরে সেটা বুঝতে পারবে।" 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget