এক্সপ্লোর

Kalyani AIIMS: কল্যাণী এইমসে চাকরি-‘দুর্নীতি’তে নাম জড়াল আরও এক বিজেপি বিধায়কের

চাকরি দেওয়ার নামে আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ভোটে জিতলে এইমসে চাকরির প্রতিশ্রুতি দেন মুকুটমণি, অভিযোগ চাকরিপ্রার্থীর। রানাঘাট থানায় প্রতারণার অভিযোগে মামলা রুজু। 

নদিয়া: কল্যাণী এইমসে (Kalyani AIIMS) চাকরি-‘দুর্নীতি’তে নাম জড়াল আরও এক বিজেপি (BJP) বিধায়কের। প্রতারণায় অভিযুক্ত রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। চাকরি দেওয়ার নামে আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ভোটে জিতলে এইমসে চাকরির প্রতিশ্রুতি দেন মুকুটমণি, অভিযোগ চাকরিপ্রার্থীর। রানাঘাট থানায় প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। 

বিপাকে সিআইডি: এর আগে কল্যাণী এইমসে (Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতি-অভিযোগের তদন্তে বিপাকে পড়ে সিআইডি। কেন্দ্রের অনুমতি ছাড়া কীভাবে কেন্দ্রীয় সংস্থায় তদন্তে সিআইডি? প্রশ্ন তুলে সরব হন সুকান্ত মজুমদার। দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে হলে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। প্রাথমিক পর্যবেক্ষণে জানান প্রধান বিচারপতি। এই ধরনের মামলার তদন্তের ক্ষেত্রে সিআইডি-কে সতর্ক থাকার পরামর্শ হাইকোর্টের। কেন্দ্রের অনুমতি না নিয়েই তদন্ত চালাচ্ছে সিআইডি। হাইকোর্টে অভিযোগ জানায় কেন্দ্র। এর আগেই কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই (CBI) তদন্তের দাবিতে দায়ের হয় জনস্বার্থ মামলা। পরবর্তী শুনানির কথা ছিল ২৪ অগাস্ট।

কল্যাণী এইমসে (Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতি মামলায় CID-কে স্টেটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় হাইকোর্ট (Calcutta High Court)। জানানো হয় ১৬ অগাস্টের মধ্যে পেশ করতে হবে স্টেটাস রিপোর্ট। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।

SSC-র ধাঁচে কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি (Illegal) নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর দায়ের হয়েছিল। এরপর তদন্ত শুরু করে সিআইডি। সিআইডিকে নথি হস্তান্তর করে কল্যাণী থানার পুলিশ। সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের।

কী অভিযোগ উঠেছিল? তাঁদের অভিযোগ, বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সুপারিশে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে। প্রতিবাদে আজ বিধায়কের দোকানের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। কেন্দ্রীয় সরকারি চাকরি চাই বলে স্লোগান তোলেন তাঁরা।

আরও পড়ুন: CBI : প্রাথমিক শিক্ষা পর্ষদে সিবিআই, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরই হানা

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Bhagini Nivedita Scheme: এই প্রকল্পে ৫০,০০০ টাকা পাবেন ছাত্রীরা, কবে ঢুকবে টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এই প্রকল্পে ৫০,০০০ টাকা পাবেন ছাত্রীরা, কবে ঢুকবে টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget