এক্সপ্লোর

Supreme Court: শীর্ষ আদালতের শুনানিতেও হতাশ, ফের পথে নামলেন কামদুনির আন্দোলনকারীরা

Kamduni: কামদুনিকাণ্ডে অভিযুক্ত চারজনের ক্ষেত্রে একাধিক বিধি-নিষেধ আরোপ করেছে সুপ্রিমকোর্ট। যা নিয়ে পুরোপুরি খুশি নয় কামদুনির নির্যাতিতার পরিবার।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সকাল থেকে কামদুনি (Kamduni) মোড়ে অবস্থানে বসেছেন কামদুনির নির্যাতিতার পরিবার। লড়াই এখনও শেষ হল না। ফের পথে নামলেন কামদুনির আন্দোলনকারীরা।  বসেছেন তাঁরা। ২০১৩ সালে এই কামদুনির মাটিতে ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার হয়েছিল কলেজ ছাত্রীর দেহ। হাড়হিম করা ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা রাজ্য় (West Bengal)। একদশক পর ২ সাজাপ্রাপ্তের মৃত্য়ুদণ্ড রদ করে, যাবজ্জীবনের নির্দেশ দিয়েছে আদালত।

তথ্য়প্রমাণের অভাবে মৃত্য়ুদণ্ডপ্রাপ্ত একজনকে বেকসুর খালাস করা হয়েছে। এর পর থেকেই সিআইডি তদন্ত নিয়ে ক্ষোভে ফুঁসছে কামদুনি। হাইকোর্টের (Calcutta High Court) রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আলাদা মামলা করেছেন কামদুনির প্রতিবাদীরাও। 

কামদুনিকাণ্ডে অভিযুক্ত চারজনের ক্ষেত্রে একাধিক বিধি-নিষেধ আরোপ করেছে সুপ্রিমকোর্ট। যা নিয়ে পুরোপুরি খুশি নয় কামদুনির নির্যাতিতার পরিবার। CBI তদন্তের দাবিতে অনড় থেকে, সুপ্রিমকোর্টেও রাজ্য সরকারের বিরুদ্ধে গাফিলতির বিস্ফোরক অভিযোগ করছেন তাঁরা।

নির্যাতিতার ভাই বলছেন, রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কী বলেছিল, এই কেসে কপিল সিব্বলকে দিচ্ছি, কিন্তু আজকে সুপ্রিম কোর্টে দেখলাম কপিল সিব্বল নেই। কামদুনিকাণ্ডে অভিযুক্ত চারজনের ক্ষেত্রে একাধিক বিধি-নিষেধ আরোপ করেছে সুপ্রিমকোর্ট। 

সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছে যে,প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার ওই চারজনকে রাজারহাট থানায় হাজিরা দিতে হবে।  ঠিকানা ও মোবাইল ফোনের নম্বর পরিবর্তন হলে তা পুলিশকে জানাতে হবে এবং পাসপোর্ট থাকলে অবিলম্বে পুলিশের কাছে জমা দিতে হবে।  কিন্তু, সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পরও পুরোপুরি খুশি নয় কামদুনির নির্যাতিতার পরিবার। CBI তদন্তের দাবিতে অনড় থেকে, সুপ্রিমকোর্টেও রাজ্য সরকারের বিরুদ্ধে গাফিলতির বিস্ফোরক অভিযোগ করছেন তাঁরা।    

নির্যাতিতার ভাই আরও বলেছেন, আমরা খুশি হতার যে ৪ জন হাইকোর্টে ছাড়া পেয়েছে, তাদের আবার লকআপে ঢোকানো হলে খুশি হতাম। যে দুজন রয়েছে তাদেরও কীভাবে ছাড়ানো যায়, মুখ্যমন্ত্রী সেই চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী আমাদের হয়ে বিচার করছে না।

সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের জন্য় মৃত তরুণীর ২ ভাইয়ের সঙ্গে দিল্লিতে গেছিলেন মৌসুমী কয়াল। তিনি অবশ্য় সর্বোচ্চ আদালতের রায়ে আস্থা রাখছেন। কামদুনির অভিযুক্ত ৪ জনের ক্ষেত্রে শর্ত আরোপ কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি বিজেপির। শীঘ্রই ফের সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হবেন বলে জানিয়েছে কামদুনির নির্যাতিতার পরিবার।

 

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget