এক্সপ্লোর

Kanchan Mullick: 'কাঞ্চন এমন মোটামাথার হয়ে গেল কীভাবে?' অভিনেতার মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ সহ অভিনেত্রীর

Kanchan Mullick Comments:টলিউডের অনেকেই কাঞ্চনের তীব্র সমালোচনা করেছেন।

কলকাতা: আর জি করকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। এই আবহে, কষ্টার্জিত বেতন নিয়ে প্রশ্ন তুলে, আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষ করলেন কাঞ্চন মল্লিক। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বললেন, ''যাঁরা কর্মবিরতি করছেন, শাসকদলের বিরুদ্ধে বলছেন, তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো? না নিচ্ছেন না? সরকারি ক্ষেত্রে যে বোনাস হয়, সেটা নেবেন তো? না নেবেন না?'' আর এই মন্তব্য়ের জেরে টলিউডের অনেকেই কাঞ্চনের তীব্র সমালোচনা করেছেন।

কী বলেছিলেন কাঞ্চন? 


"অনেকেই শুনছি, দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন। সেটা তাঁদের ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত সিদ্ধান্ত। ভাল। তা যাঁরা কর্মবিরতি করছেন, শাসকদলের বিরুদ্ধে বলছেন, তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন। বোনাস যে হয় সরকারি ক্ষেত্রে সেটা নেবেন তো? না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন।" 


আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। দিনবদলের দাবিতে রবিবার রাত জেগেছে ধর্মতলা। সোমবার সকাল হতেই ফের রাজপথে ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ। লক্ষ কণ্ঠে একই স্বর, জাস্টিস ফর আর জি কর।

এই প্রেক্ষাপটেই, তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রতিবাদীদের উদ্দেশে কটাক্ষ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

অভিনেত্রী তনিমা সেন বলেন, 'কাঞ্চন কী করে এত মোটামাথার হয়ে গেল। বোকা হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারছি না। এই কাঞ্চনকেই কিন্তু আমি একসময় দেখেছি তৃণমূল আসার আগে কাঞ্চন তখন কী ল্যাকপ্যাকে চেহারা নিয়ে হম্বিতম্বি করে সিপিএম-এর কথা বলত।' 


চিকিৎসকের সুবিচারের দাবিতে আন্দোলনরত অভিনয় জগতের সতীর্থদের একাংশকেও একহাত নিয়েছেন কাঞ্চন মল্লিক। তিনি বলেছেন, 'আচ্ছা ধরুন যাঁরা বলছেন, এই আমাদের সহকর্মী এই চারিদিক থেকে, তাঁরা যাঁরা সরকারি পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন? বলুন ফেরত দিয়ে দিচ্ছি।' 

কাঞ্চন মল্লিকের এই মন্তব্যের বিরোধিতায় এককাট্টা হয়েছেন টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রীদের একাংশ। কাঞ্চন মল্লিকের সঙ্গে নাটক বন্ধ করার ঘোষণা করে অভিনেতা সুজন মুখোপাধ্যায় ওরফে নীল। 

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'কাঞ্চন মল্লিকের মতো লোকেরা, যাদের রাজনীতিতে আসা উচিত নয়। রাজনীতিকে যারা মনে করে অর্থ উপার্জনের বিকল্প উপায়, ভুল করে চলে এসেছেন। উনি এসব কথা না বলে, আবার আরেকটা কবে বিয়ে করবেন সেই বিষয়ে মনোনিবেশ করা ভাল।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget