এক্সপ্লোর

Kanksa : নদীর পাড় কেটে গর্ত ভরাটের অভিযোগ, কাঁকসায় সেতুর কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা

নদীর পাড় কাটার নিয়ম নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে, জানিয়ছেন প্রশাসনিক আধিকারিকরা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা : নদীর পাড় কাটার ফলে প্লাবিত হতে পারে স্থানীয় অঞ্চল। পাশাপাশি সেতু তৈরির সময় গর্ত করে যে কংক্রিটের পিলার তৈরি হচ্ছে, নদীর পাড় কেটে ভরাট করা হচ্ছে সেই গর্ত। আর তা নিয়েই আপত্তি তুলেছেন স্থানীয় মানুষেরা। পশ্চিম বর্ধমানের কাঁকসায় অজয় নদের পাড় কাটার অভিযোগে সেতু তৈরির কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে খবর, কাঁকসার শিবপুরে বীরভূম ও পশ্চিম বর্ধমানের সংযোগকারী সেতু তৈরির কাজ চলছিল। সেখানেই নদীর পাড় কেটে কংক্রিটের পিলার তৈরির গর্ত ভরাট করছিল ব্রিজ নির্মানকারী সংস্থা। প্রশাসনকে জানিয়েও কোনও ফল না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নদীর পাড় কাটার জন্য যে কোনও সময়েই ভেসে যেতে পারে এলাকা। সেই অভিযোগ তুলেই ব্রিজ তৈরির কাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ব্রিজ তৈরি করার সময় গর্ত করে কংক্রিটের পিলার তৈরি হচ্ছে। আর সেই গর্ত ভরাট হচ্ছে নদীর পাড়ের মাটি দিয়ে। নদীর পাড় কাটার ফলে মাটি আলগা হয়ে যাচ্ছে। ফলে স্থানীয় অঞ্চলে প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজ কর্তৃপক্ষকে একাধিকবার এই বিষয়ে জানানো হলেও তাঁরা কারও কথায় কান দেননি। উল্টে নদীর পাড় কাটার কাজ তাঁরা চালিয়েই গিয়েছেন। এ বিষয়ে কাঁকসার সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিককে একাধিকবার জানিয়েও কোনও সুরাহা পাওয়া যায়নি। তাই এলাকাকে প্লাবনের হাত থেকে বাঁচাতে ব্রিজ তৈরির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, যতক্ষণ না নদীর পাড় আবার ভরাট করে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্রিজের কাজ বন্ধ রাখবেন তাঁরা।

এই ঘটনার খবর পেয়ে সেখানে যান বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ হাঁড়ি। তিনি জানিয়েছেন, যে কোনও কারণেই হোক না কেন, নদীর পাড় কাটার কোনও নিয়ম নেই। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। পাশাপাশি কাঁকসার সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ ভট্টাচার্যও জানিয়েছেন, নদীর পাড় কাটা যাবে না। বিষয়টি তাঁরা খুব শীঘ্রই পূর্ত দফতরকে জানাবেন।

নদীর ভাঙন রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে একাধিক পদক্ষেপ নিচ্ছেন। একের পর এক অবৈধ বালিঘাটও বন্ধ করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তারপরও কীভাবে অজয় নদের পাড় কেটে গর্ত ভরাটের কাজ হতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠেছে, তাহলে কি মুখ্যমন্ত্রীকে অমান্য করেই ব্রিজ কর্তৃপক্ষ এমন কাজ করছে?

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget