এক্সপ্লোর

কলকাতা পুরসভায় কার্তিক মহারাজের জন্য বরাদ্দ হল ঘর, এসেই বড় পরিবর্তনের ঘোষণা

কার্তিক মহারাজ এখন থেকে কলকাতার বিভিন্ন রাস্তা ও এলাকার নাম সংশোধন, পরিবর্তন এবং নতুন নামকরণের প্রস্তাব খতিয়ে দেখবেন।


অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা :  কলকাতা পুরসভায় নিজের ঘরে এসে বসলেন কার্তিক মহারাজ । ভারত সেবাশ্রমের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের জন্য কলকাতা পুরসভায় ঘর বরাদ্দ করা হয়েছিল আগেই। সোমবার তিনি বসলেন নিজের অফিসে। কলকাতা পুরসভার রোড 'রি-নেমিং কমিটি' বা নতুন করে নামকরণ বিষয়ে  মূল্যায়ন কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন তিনি। সেই জন্যই কলকাতা পুরসভায় তাঁর একটি স্থায়ী অফিস বা নির্দিষ্ট ঘর বরাদ্দ করা হয়েছে। গত বছর পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন  ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ। 

তিনি এখন থেকে কলকাতার বিভিন্ন রাস্তা ও এলাকার নাম সংশোধন, পরিবর্তন এবং নতুন নামকরণের প্রস্তাব খতিয়ে দেখবেন। সোমবার নিজের অফিসে বসেই জানিয়ে দিলেন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা। কলকাতার বিভিন্ন রাস্তার নাম বদলানো হচ্ছে, এই জল্পনা ছিলই। এবার সন্ন্যাসী নিজেই জানালেন  রাস্তার নাম বদল নিয়ে তাঁর ভাবনা।                         

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন রাস্তার নাম বদলের জন্য কমিটি গঠন করেছে রাজ্য। তার মাথায় আছেন কার্তিক মহারাজ।কমিটিতে আছেন, আরও ৯ জন। রয়েছেন সুব্রত গুপ্ত, তথাগত রায়-সহ একাধিক দফতরের সচিব। ঐতিহাসিক, সাংস্কৃতিক-সহ বিভিন্ন দিক বিবেচনা করে বদলাতে পারে রাস্তা ও জায়গার নাম দেওয়া হবে।                          

কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব রয়েছে তাঁর হাতে। যেমন বিশ্ব বাংলা সরণি, লেনিন সরণি, কার্ল মার্কস সরণির নাম বদলের প্রস্তাব রয়েছে  ভারত সেবাশ্রমের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের হাতে। যেমন রয়েছে, বিনোদ মেহতার নামে রাস্তা করার প্রস্তাব। জানালেন কার্তিক মহারাজ নিজেই। যেসব রাস্তার নাম বদল হবে, সেগুলির নতুন নামকরণ হবে ভারতের মণিষীদের নামেই। জানালেন তিনি। রোড রিনেমিং কমিটির চেয়ারম্যান হওয়ার পর প্রথমবার এদিন কলকাতা পুরসভায় আসেন কার্তিক মহারাজ  । 

কলকাতা পুরসভায় তাঁর ঘরটি সজ্জিত গৈরিক রঙে। সন্ন্যাসী জানালেন, আগামীতে তাঁর ঘরে ভারতমাতার ছবি, স্বামী বিবেকানন্দ ও স্বামী প্রণবানন্দের মতো মণিষীদের নামে ছবি লাগানো হতে পারে।  কলকাতার বিভিন্ন রাস্তা ও এলাকার নাম সংশোধন, পরিবর্তন এবং নতুন নামকরণের প্রস্তাব খতিয়ে দেখার কাজ এই অফিস থেকেই করা  হবে। মূল দায়িত্বে থাকবেন তিনিই।  সাধারণ মানুষও রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব এই অফিসে জমা দিতে পারবেন।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget