এক্সপ্লোর

Kasba: পুকুর থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

মঙ্গলবার মাঠের মাঝে পুকুর থেকে উদ্ধার হয়েছে এক বিজেপি কর্মীর দেহ। এই ঘটনা নিয়েই চাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে। 

ঋত্বিক প্রধান, এগরা: রাজ্যে ফের  এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। মঙ্গলবার মাঠের মাঝে পুকুর থেকে উদ্ধার হয়েছে এক বিজেপি কর্মীর দেহ। এই ঘটনা নিয়েই চাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে। 

এগরার ১ নম্বর ব্লকের কসবা অঞ্চলের হরিচক এলাকার বাসিন্দা বছর পয়তাল্লিশের তপন খাটুয়ার দেহ আজ ভাসতে দেখা যায় গ্রামের পাশেই একটি মাঠের মাঝখানের পুকুরে। এদিন সকালে মাঠে কাজ করতে যাবার সময় দেহটি নজরে আসে এলাকার বাসিন্দাদের। এরপরেই খবর দেওয়া হয় এগরা থানার পুলিশকে । 

খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই আসে পুলিশ। এরপর পুকুর থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের অভিযোগ কেউ বা কারা তাদের পরিবারের সদস্যকে খুন করে পুকুরে ফেলে রেখে গিয়েছে।
 
বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উত্তর মন্ডলের সংখ্যালঘু সেলের মন্ডল সভাপতি ইসলাম সাহার দাবি, "তপন খাটুয়া সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। এলাকার বুথ কমিটির সদস্যও ছিলেন। সেই কারণেই তাঁকে আজ খুন হতে হল।" এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর। বিজেপির দাবি, ওই ব্যক্তি সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। বুথ কমিটির সদস্য ছিলেন বলে তাঁকে খুন করেছে তৃণমূল। তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা।

এদিকে, মঙ্গলবারই খয়রাশোলের হযরতপুর গ্রাম থেকে একটি পরিত্যক্ত বাড়ি চৌকাঠে হাত-পা বাঁধা এবং গলায় গামছা বাঁধা ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে বিজেপি কর্মী ইন্দ্রজিৎ সূত্রধরের মৃতদেহ। পুলিশের অনুমান ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে।

বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, তৃণমূলের নেতারা আমাদের এই কর্মীকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে। এমনকী মৃতের পরিবারের তরফেও খয়রাশোল থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সেরা শিরোনাম

Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ

ভিডিও

Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৩.১১.২০২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৩.১১.২০২৬)। বাম-কংগ্রেস-তৃণমূল, পুরভোটে বিজেপি-বিরোধী সবদলকে একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget