এক্সপ্লোর

Kasba Rape Case: কলেজের পরিচালন সমিতির মাথায় শাসকদলের হেভিওয়েট মন্ত্রী থেকে নেতা, তালিকায় কারা?

Kolkata News: সাউথ ক্য়ালকাটা ল' কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত তৃণমূলকর্মী মনোজিৎ মিশ্রের দাপট ছিল প্রশ্নাতীত।

কলকাতা: রাজ্যের মন্ত্রী থেকে বিধায়ক, শাসকদলের নেতা থেকে কাউন্সিলর। কেউ এক, তো কেউ একাধিক, অনেকেই বসে রয়েছেন কলেজগুলির পরিচালন সমিতির মাথায়। বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব ৬টি কলেজের পরিচালন সমিতির সভাপতি। তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত রয়েছেন ৫টি কলেজে। তালিকায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরাও রয়েছেন। 

সাউথ ক্য়ালকাটা ল' কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত তৃণমূলকর্মী মনোজিৎ মিশ্রের দাপট ছিল প্রশ্নাতীত। ইতিমধ্যে একাধিক দাপুটে রাজনৈতিক নেতা-মন্ত্রী-বিধায়কের সঙ্গে তাঁর ছবি সামনে এসেছে। আর এই মনোজিৎ মিশ্রকে কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করেছিল জিবি অর্থাৎ কলেজের গভর্নিং বডি। যার মাথায় রয়েছেন বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব। আর তাঁর মতোই তৃণমূলের একাধিক বিধায়ক বছরের পর বছর ধরে একাধিক কলেজের মাথায় বসে রয়েছেন। 

কোনও কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, কউন্সিলররা। কোথাও আবার তৃণমূল সাংসদরা। যেমন সাউথ ক্যালকাটা ল কলেজ ছাড়াও, বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব। সব মিলিয়ে ৬ টি কলেজের পরিচালন সমিতির সভাপতি। যদিও, এরমধ্য়ে আপত্তির কিছু দেখছেন না তৃণমূল বিধায়ক। তিনি বলেন, "আমার তো কোনও অসুবিধা হচ্ছে না। তাহলে তো দলই করা যাবে না। মাথায় থাকলে তো রাজনীতি আসবে এমন কোনও কথা নেই।''

জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তও একাই ৫টি কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস দুটি কলেজের পরিচালন সমিতির সভাপতি, নিউ আলিপুর কলেজ ও যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। অন্যদিকে, খিদিরপুর কলেজের পরিচালন সমিতির সভাপতির পদে রয়েছেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ, মহারাজা শ্রীশচন্দ্র কলেজ, বাগবাজার উইমেন কলেজ -এই তিনটি কলেজের গভর্নিং বডির মাথায় রয়েছেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিরাটির মৃণালিনী দেবী মহাবিদ্যাপীঠ এবং নিউ ব্যারাকপুর বিএড কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন। তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার চারুচন্দ্র কলেজ এবং মুরলিধর গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি। তৃণমূলের কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মৌলানা আজাদ কলেজ ও জয়পুরিয়া কলেজের পরিচালন সমিতির সভাপতি। দমদমের সাংসদ সৌগত রায় রয়েছেন, আশুতোষ কলেজ ও মহারানি কাশীশ্বরী কলেজের গভর্নিং কমিটির মাথায়। তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় যোগমায়া দেবী কলেজ এবং গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন।

কলকাতার পাশাপাশি জেলাতেও একই ছবি। পুরুলিয়া জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি ও বর্তমানে সংগঠনের রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া পুরুলিয়া জেলার ৩টি কলেজের গভর্নিং বডির সভাপতি। মালবাজার পুরসভার তৃনমূলের প্রাক্তন চেয়ারম্যান এবং দল থেকে বহিষ্কৃত নেতা স্বপন সাহা এখনও মালবাজার পরিমলমিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে বহাল রয়েছেন। কিন্তু কলেজের মাথায় রাজনীতিবিদরা থাকবেন কেন? এর ফলে কলেজ আলাদা করে কীভাবে উপকৃত হয়? এই প্রশ্ন দীর্ঘদিনের। সরকারি সূত্রে খবর, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক সেই এলাকায় থাকা কলেজগুলির পরিচালন সমিতির সভাপতি পদে একটি করে নাম উচ্চশিক্ষা দফতরে পাঠান। সেই অনুযায়ী, উচ্চশিক্ষা দফতর তাঁদের নিয়োগ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget