এক্সপ্লোর

Kasba DI Office Chaos: কসবায় চাকরিহারাদের লাঠি-লাথি, হামলাকারী SI-র পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরই নিশানা পুলিশের

SSC Case: কসবার DI অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চাকরি চাইতে গিয়ে মিলেছে পুলিশের লাঠি। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন একাধিক শিক্ষক।

কলকাতা: হামলাকারী SI-র (Kasba DI Office Chaos) পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরই নিশানা করল পুলিশ। এদিন সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার দাবি, শিক্ষকদের হাতেই আক্রান্ত পুলিশ। শিক্ষকরা ওখানে গিয়ে মারধর করবে, এটা প্রত্যাশিত ছিল না। 

শিক্ষকদেরই নিশানা: কসবার DI অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চাকরি চাইতে গিয়ে মিলেছে পুলিশের লাঠি। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন একাধিক শিক্ষক। লাঠির আঘাতে মাটিতে পড়ে যান চাকরিহারাররা। এমনকী লাথিও মারা হয় তাদের। যা নিয়ে পাল্টা পুলিশের তরফে দাবি তাদের উপরও হামলা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে ভিডিও দেখিয়ে পুলিশ তরফে দাবি করা হয়, তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলেও শান্তভাবে আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। শেষমুহূর্তে আত্মরক্ষায় বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে পুলিশ। লালবাজারের তরফে দাবি, কসবাকাণ্ডে বিক্ষোভকারীদের হাতে ১৩জন পুলিশকর্মী আহত হয়েছেন। 

কসবার এই ঘটনায় হামলাকারী SI-র পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরই নিশানা করেছে পুলিশ। কলকাতা পুলিশ কমিশানর মনোজ বর্মা বলেন, "শিক্ষকরা ওখানে গিয়ে মারধর করবে, এটা প্রত্যাশিত ছিল না। তালা লাগানোর কথা ছিল, সেটা হয়নি। যে অফিসারের বিরুদ্ধে লাথি মারার অভিযোগ এসেছে, ওঁর মেডিক্যাল রিপোর্ট দেখুন। তিন দিন হাসপাতালে ভর্তি ছিল। ডাক্তার ওঁকে বাড়ি পাঠিয়েছে। হাঁটাচলার ক্ষমতা নেই। ১৪ দিন পর MRI করা হবে। স্বাভাবিকভাবে কবে হাঁটতে পারবে ঠিক নেই। বুকে ব্যথা। চশমা ভেঙে দেওয়া হয়েছে। কানে চড় মারা হয়েছে। পুলিশের উপর চড়াও হবে পুলিশ পদক্ষেপ নেবে না এটা হতে পারে না। তবে লাথি মারা কাম্য নয়। ভুল যাতে আর না হয় সেটা নিয়ে সবসময়ই আমরা আলোচনায় বসি।''

বুধবার, চাকরিহারাদের কসবার DI অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চাকরিহারা শিক্ষকদের লাঠি-ধাক্কা মারা হয়। এমনকী শিক্ষকদের গায়ে লাথি মারতে দেখা যায় পুলিশ অফিসারকে। কসবা থানার সেই সাব ইন্সপেক্টর, রিটন দাসকেই, প্রথমে কসবাকাণ্ডে তদন্তকারী অফিসারের দায়িত্ব দেওয়া হয়। প্রবল সমালোচনা, 
তুমুল বিতর্কের মধ্য়ে পরে, সেই SI, রিটন দাসকে তদন্তকারী অফিসার বা IO-র ভূমিকা থেকে সরানো হল। আর সেই অফিসারের পাশে দাঁড়িয়ে শিক্ষকদের নিশানা করল পুলিশ।                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget