এক্সপ্লোর

Genesis Hospital: চিকিৎসায় গাফিলতি, বিরাট অঙ্কের বিল! কলকাতার এই হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ কমিশনের!

Kolkata Hospital: আজ স্বাস্থ্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই হাসপাতালের লাইসেন্স আপাতত বাতিল করা হবে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: কসবার জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ কমিশনের। ক্ষতিপূরণের নির্দেশ না মানায় স্বাস্থ্য অধিকর্তাকে জানাল কমিশন।

চিকিৎসায় গাফিলতি, ক্ষতিপূরণ না দেওয়ায় নির্দেশ স্বাস্থ্য কমিশনের।  ১১ মাস পরেও ক্ষতিপূরণ না দেওয়ায় লাইসেন্স বাতিলের নির্দেশ। নতুন করে আর রোগী ভর্তি করতে পারবে না জেনেসিস হাসপাতাল। হাসপাতালের লাইসেন্স বাতিলে স্বাস্থ্য অধিকর্তাকে নির্দেশ। এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি জেনেসিস হাসপাতালের। 

কী ঘটেছে?

২০২৪ সালের ডিসেম্বর মাসে একটি অভিযোগ জমা পড়েছিল। কমিশন সূত্রে খবর, এক রোগী অভিযোগ করেন জেনেসিস হাসপাতালের বিরুদ্ধে। চিকিৎসায় গাফিলতির পাশাপাশি, একাধিক বিল বাড়ানোর অভিযোগও করা হয়। স্বাস্থ্য কমিশনের সেই অভিযোগের শুনানিও হয়। সেই সময় হাসপাতালের তরফে ওই শুনানির দিনও কেউ আসেনি। এরপর ৩ লক্ষ টাকা জরিমানাও করা হয়। সেই টাকা ১১ মাস পেরিয়ে গেলেও ওই রোগীর পরিবারকে দেওয়া হয়নি হাসপাতালের তরফে, এমনটাই বলা হয়েছে। 

এরপর আজ স্বাস্থ্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই হাসপাতালের লাইসেন্স আপাতত বাতিল করা হবে। নতুন রোগী ভর্তি করতে পারবে না, তবে পুরোনো রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে পারবে। 

রাজ্য স্বাস্থ্য কমিশনের তরফে অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, '৩ লক্ষ ৬৮ হাজার ৮৮৯ টাকা ফেরত দিতে বলেছিলাম জেনেসিসকে। ১১ মাস হয়ে গেল। আমরা বারংবার মেল পাঠিয়েছি। কোনও রিপ্লাই দেওয়া হয়নি। আজ অভিযোগ লিস্টে রাখা হয়েছিল পরবর্তী নির্দেশের জন্য। হাসপাতাল আজও শুনানিতে উপস্থিত হয়নি। আমরা ফোনও করি, হাসপাতালের যিনি মালিক ডাঃ পূর্ণেন্দু রায়, তিনিও ফোন ধরেননি। ডাইরেক্টর হেলথ সার্ভিসকে বলা হয়েছে হাসপাতাল বন্ধ করতে। তবে যে রোগীরা ভর্তি আছেন তাঁদের চিকিৎসা চলবে।'  

সেরা শিরোনাম

Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
News Live : কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
Cylone Arnab: 'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
Cyclone Arnab: গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 
গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget