এক্সপ্লোর

Kasba Law College Molestation : 'শ্বাসকষ্ট হচ্ছিল, হয় প্যানিক অ্যাটাকও, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অভিযুক্তর পা ধরেন নির্যাতিতা'...কিন্তু

Kolkata Kasba Law College : শ্বাসকষ্ট হচ্ছিল, বারবার হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন ছাত্রী, কিন্তু লাভ হয়নি। সম্ভ্রম বাঁচাতে অভিযুক্তদের পা-ও ধরেছিলেন। কিন্তু তাতেও তাঁকে রেয়াত করা হয়নি।

ঝিলম করঞ্জাই, ঐশী মুখোপাধ্য়ায়, রুমা পাল, কলকাতা : আর জি কর-এ সরকারি হাসপাতালের মধ্যে, On Duty  ধর্ষণ ও খুন করা হয়েছিল চিকিৎসককে। আর তার প্রায় এগারো মাস পর, সরকারি অনুদানপ্রাপ্ত একটা কলেজে, খাস কলকাতা শহরের বুকে, দক্ষিণ কলকাতার হৃদয়ে ভর সন্ধেয় সাড়ে তিন ঘণ্টা ধরে, কলেজের মধ্যে একজন ছাত্রী, বারবার গণধর্ষিতা হলেন। ভয়ঙ্কর এই অভিযোগে উত্তাল রাজ্য। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, মূল অভিযুক্ত, প্রাক্তন TMCP নেতা ও এবং কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র (৩১) এবং কলেজের দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় (২০) এবং জেব আহমেদকে (১৯)। ঘটনার ভয়াবহতা যেন আরও একবার মনে করিয়ে দিল, মাত্র ১১ মাস আগে এই শহরেই নির্যাতিত হয়েছিলেন এক চিকিৎসক পড়ুয়া।  ন্যাশনাল মেডিক্যালের রিপোর্ট বলছে বুক, গলা, ঘাড়ে ক্ষত, গোপনাঙ্গে আঘাত করা হয়েছে ওই আইন ছাত্রীর। গা শিউরে ওঠা সেই রিপোর্ট। এতবড় অন্যায়ের শিকার হবেন তা কি আদৌ কোনওদিন ঘুণাক্ষরেও কল্পনা করেছিলেন সাউথ ক্যালকাটা ল'কলেজের প্রথম বর্ষের ছাত্রী?

'প্যানিক অ্যাটাক হয়, শুরু হয় শ্বাসকষ্ট'

সেদিনকার ঘটনার গা শিউরে ওঠা বর্ণনা দেন নিগৃহীতা ছাত্রী। বুধবার তাঁর সঙ্গে কী কী হয়েছে তার ভয়ঙ্কর বিবরণ পুলিশে জমা দেওযা অভিযোগপত্রে তুলে ধরেছেন অভিযোগকারিণী। সবাই তাঁর পরিচিত! কেউ তাঁর কলেজের প্রাক্তনী, কেউ তাঁর মতোই পড়ুয়া! আর তাঁদের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ উঠল! আইন কলেজের প্রথম শ্রেণির পড়ুয়ার অভিযোগ, তাঁকে যখন নির্যাতন করা শুরু হয়, তখন তাঁর প্যানিক অ্যাটাক হয়, শুরু হয় শ্বাসকষ্ট। তখন 'J' বাকি ২ জনকে ঘরের মধ্যে ডাকেন। নির্যাতিতা তাঁদের কাছে সাহায্য চান এবং রুবি হাসপতালে নিয়ে যেতে বলেন। কিন্তু তাঁর হাজার অনুরোধেও মন গলেনি তিন অভিযুক্তর! অভিযোগকারিণী FIR-এ লিখেছেন, তিনি তখন বাধ্য় হয়ে বলেন না হলে অন্তত একটা ইনহেলার এনে দেওয়া হোক তাঁকে। তারপর ইনহেলার এনে দিলে, তা নিয়ে তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং বাড়ি যেতে চান। কিন্তু দেখেন, কলেজের মেন গেটে তালা লাগানো রয়েছে। এরপর তাঁর ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ! 

জাতীয় মহিলা কমিশনের উদ্বেগপ্রকাশ 

এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছ জাতীয় মহিলা কমিশন। চিঠিতে তারা লিখেছে, কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চেয়ারপার্সন বিজয়া রাহতকর এবং অবিলম্বে নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্যাতিতাকে চিকিৎসা, মনোস্তাত্বিক এবং আইনি সহায়তার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ৩৯৬ ধারায় ক্ষতিপূরণের বিষয়েও জোর দিয়েছেন তিনি। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget