এক্সপ্লোর

Madan Mitra: 'অযাচিত, অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল মন্তব্য' কসবাকাণ্ডে মদন মিত্রকে শোকজ তৃণমূলের

Madan Mitra: কসবায় আইন কলেজে গণধর্ষণকাণ্ডে মদন মিত্রর মন্তব্যে সমালোচনার ঝড়। কসবা ধর্ষণকাণ্ডে মদন মিত্র উল্টে নির্যাতিতাকে নিয়েই প্রশ্ন তোলেন।

কলকাতা: কসবাকাণ্ডে বেলাগাম মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক। এবার মদন মিত্রকে শোকজ করল দল। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে তাঁকে। ৩ দিনের মধ্যে মদন মিত্রের শোকজের জবাব তলব করেছে তৃণমূল কংগ্রেস। 

কসবাকাণ্ডে মদন মিত্রকে শোকজ তৃণমূলের: কসবায় আইন কলেজে গণধর্ষণকাণ্ডে মদন মিত্রর মন্তব্যে সমালোচনার ঝড়। কসবা ধর্ষণকাণ্ডে মদন মিত্র উল্টে নির্যাতিতাকে নিয়েই প্রশ্ন তোলেন। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন,  "একা না গেলে এমন ঘটনা ঘটত না। ওই ছাত্রী ওদের চিনতেন, জানতেন কলেজ বন্ধ, কেউ নেই। পদ পাইয়ে দেওয়া হবে বলে গেলেন কেন? দুর্বৃত্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে। ছাত্রী একা গেলেন কেন? কাউকে জানিয়ে যেতে পারতেন। অন্য মেয়েদেরও এর থেকে শিক্ষা নেওয়া উচিত। এমন ক্ষেত্রে তৃণমূল পার্টি অফিসে জানান, আমাদের কর্মীরা নিরাপত্তা দেবে।'' এই পরিস্থিতিতে এবার পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল। মদনের মন্তব্যের প্রেক্ষিতে শোকজ করা হল। শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, "অযাচিত, অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল মন্তব্য। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে। আপনার মন্তব্য দলের অবস্থানে বিরোধী।''

মদন মিত্রের মন্তব্যের পরই তৃণমূলের তরৎফে স্পষ্ট করে দেওয়া হয়, এই মন্তব্যকে সমর্থন করে না দল। বিবৃতি দিয়ে তৃণমূল কংগ্রেস বলে, "সাউথ ক্যালকাটা ল’কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন, তা তাঁদের ব্যক্তিগত মতামত। দল তাঁদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। এই ধরনের বক্তব্য কোনওভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না।''                               

এদিকে কসবায় আইন কলেজে ঘটনার দিন কারা কারা উপস্থিত ছিল, সেই সমস্ত পড়ুয়াদের নামের তালিকা তৈরি করছে পুলিশ। এবার ওই পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে কী কী ঘটেছিল, তা জানতে চান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সাউথ ক্যালকাটা ল’ কলেজ ক্যাম্পাসে যে সমস্ত CC ক্যামেরা আছে, সেগুলোই শুধু নয়, রাস্তায় লাগানো CC ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজ থেকে ওই দিনের ঘটনাক্রম যাচাই করতে চাইছেন তদন্তকারীরা। ধৃতদের মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য CFSL-এ পাঠানো হয়েছে। কসবাকাণ্ডে অভিযুক্তদের কল ডেটা রেকর্ডও খতিয়ে দেখতে চায় পুুলিশ।   

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget