এক্সপ্লোর

Kashmir Situation Update: ভরা মরশুমে ফাঁকা হোটেল, পর্যটকশূন্য পহেলগাঁওয়ে বাড়ছে বেকারত্ব

Kashmir Terror Attack: ২২ এপ্রিল পহেলগাঁওয়ের এই বৈসরন উপত্যকাই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এভাবেই রক্তে লাল হয়েছে সবুজ ঘাসের কার্পেট।

কলকাতা: জঙ্গি হামলার পর পর্যটকশূন্য হয়ে পড়েছে পহেলগাঁও (Kashmir Situation Update)। বৈসরন ভ্যালি, বেতাব ভ্যালি যাওয়ার রাস্তা বন্ধ। রাস্তায় টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। ফাঁকা হোটেল। ভরা মরশুমে ব্যবসা লাটে উঠেছে। কাজ হারিয়েছেন প্রায় ৮০ শতাংশ হোটেলকর্মী। রোজগার নেই ট্যাক্সি চালক ও ঘোড়াওয়ালাদের। ডাল লেকে আবার অন্য ছবি। আসতে শুরু করেছেন পর্যটকরা। 

২২ এপ্রিল পহেলগাঁওয়ের এই বৈসরন উপত্যকাই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এভাবেই রক্তে লাল হয়েছে সবুজ ঘাসের কার্পেট। জঙ্গি এরকম নৃশংসভাবে খুন করেছে পর্যটকদের। তা ধরা পড়েছে পর্যটকদের মোবাইল ফোনেই এরপরই ভরা মরশুমেও ধস নেমেছে এখানকার পর্যটন ব্যবসায়। এক হোটেলকর্মী জানাচ্ছেন, একেবারে জুন পর্যন্ত পুরো বুকিং ছিল। ২৩ তারিখ থেকেই সব বুকিং ক্যান্সেল হয়ে গেছে। কার্যত অলিখিত কার্ফু জারি হয়েছে পহেলগাঁওয়ে। পাইন গাছে ঘেরা সবুজ ঘাসে মোড়া একের পর এক উপত্যকা। কিন্তু ২২ এপ্রিল জঙ্গি হামলার পর থেকেই এই সমস্ত জায়গায় যাওয়ার রাস্তা বন্ধ। এক হোটেল মালিকের কথায়, "এটা আমাদের পিক সিজন। বছরের এই ৩টে মাস...১৫ মার্চ থেকে ১৫ জুন...সমস্ত জায়গায় পর্যটকরা ভিড় করেন। হোম স্টে, গেস্ট হাউস, ৪ তারা, ৩ তারা হোটেল, সব ভর্তি থাকে। জায়গাই পাওয়া যায় না।''

অঘোষিত লকডাউন হয়ে গেছে গোটা পহেলগাঁও জুড়ে। পর্যটকদের প্রথম পছন্দ পহেলগাঁও পর্যটকশূন্য়। শুধু পহেলগাঁওয়ে হাজারের বেশি হোটেল রয়েছে। ব্যবসা লাটে ওঠায় হোটেলগুলোতে প্রায় ৮০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। রুজি-রোজগারে টান পড়েছে পহেলগাঁওয়ের ট্যাক্সি চালক ও ঘোড়াওয়ালাদের। এক ট্যাক্সিচালক বলছেন, "পর্যটকদের উপরেই আমাদের রোজগার নির্ভর করে। ঘোড়াওয়ালা, শালওয়ালা, হোটেলওয়ালা...এখন সব বন্ধ। দোকান খুলেছে, পর্যটকরা এলেও সাইট সিয়িং বন্ধ।''

পহেলগাঁওতে গণহত্য়ার পর নিরপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হল কাশ্মীর উপত্য়কার ৪৮ টি পর্যটনস্থল। পর্যটকদের জন্য বাদগামের ইউসমার্গ, তুসাময়দান ও দুধপাথরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধের তালিকায় রয়েছে জনপ্রিয় আহারওয়াল জলপ্রপাত, কৌসরনাগ, কুপওয়াড়ার বাঙ্গুস উপত্যকা। পর্যটকদের জন্য দরজা বন্ধ সিন্থান টপের। তালিকায় রয়েছে রামপোরা, রাজপোরা, ভেরিনাগ,  আস্তানমার্গ ভিউ পয়েন্ট, আস্তানমার্গ প্য়ারাগ্লাইডিং। এই পরিস্থিতিতে জঙ্গি হামলার কড়া নিন্দা করে পর্যটকদের প্রাণহানির জন্য় কার্যত ক্ষমা চেয়ে নিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, "আমার হাতে পুলিশ নেই। কিন্তু আমি পর্যটনমন্ত্রী, আমি অতিথিদের দাওয়াত দিয়েছিলাম, ওদের রক্ষার দায়িত্ব আমার ছিল। আমি পারিনি। ক্ষমা চাওয়ার ভাষা নেই আমার।''

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget