এক্সপ্লোর

Keshyari : কেশিয়াড়ির প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের জন্য জমি দান অবসরপ্রাপ্ত শিক্ষকের

পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসের ঠিক আগেই কেশিয়াড়ি থানার বনচাটুল প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের জন্য জমি দান করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ ওঝা।

অমিত জানা, কেশিয়াড়ি(পশ্চিম মেদিনীপুর) : পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসের ঠিক আগেই কেশিয়াড়ি থানার বনচাটুল প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের জন্য জমি দান করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ ওঝা। বুধবার ২৮ জুলাই সন্ধ্যায় নিজের বাড়িতে ১৬ ডেসিমেল জমির দানপত্রের আইনি কাজ সম্পন্ন হল। খড়্গপুর সাব রেজিস্ট্রারের এক আধিকারিক এসে এই কাজ সম্পন্ন করেন। বনচাটুল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিলবন্ধু মহাপাত্রকে দানপত্র করেন হরিপদবাবু।

১৯৫৬ সালে বনচাটুল প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে। হরিপদ ওঝার বাবা স্বর্গীয় পীতাম্বর ওঝা সেই সময় বিদ্যালয় গড়ে তোলার জন্য ২১ ডেসিমেল জমি দান করেছিলেন। বিদ্যালয় গড়ে উঠলেও পর্যাপ্ত খেলার জায়গা ছিল না। এই বিষয়টি নজরে আসে স্থানীয় সুন্দরাড় হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ ওঝার। একসময় তিনি বনচাটুল গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। বর্তমানে বেলদার কলেজরোড সংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর দুই পুত্র ও দুই কন্যা। দীর্ঘদিন অসুস্থ হয়ে হরিপদবাবু এবং তাঁর সহধর্মিণী শয্যাশায়ী। এই পরিস্থিতিতে ও বাবার আদর্শকে অনুসরণ করে হরিপদবাবু কয়েকদিন আগেই লিখিতভাবে বনচাটুল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিলবন্ধু মহাপাত্রকে দান করা জমি গ্রহণের আবেদন করেন। বিদ্যালয়ের তিন শিক্ষক সেই আবেদনে সম্মতি দেন। দানপত্র রেজিস্ট্রির খরচ বিদ্যালয়ের শিক্ষকরাই বহন করার সিদ্ধান্ত নেন।

গত ২৭ জুলাই খড়্গপুরের সাব রেজিস্ট্রারের অফিসে দানপত্রের দলিল দাখিল করেন অখিলবন্ধু মহাপাত্র। ২৮ জুলাই সন্ধ্যায় সাবরেজিস্ট্রারের প্রতিনিধি আধিকারিকের উপস্থিতিতে হরিপদবাবুর বেলদার বাসভবনে বনচাটুল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ১৬ ডেসিমেল জমি (দাগ নং ১৭৯, জে. এল নং ১৯০) দানপত্রের আইনত কাজ সম্পন্ন হয়। জমি দান করে হরিপদবাবু বলেন, 'বনচাটুল প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের খেলার মাঠের এবার ব্যবস্থা হবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিলবন্ধুবাবু কাজের মানুষ। স্কুলকে তিনি ভালোবাসেন। তাঁর হতে এই দানপত্র করে আমি খুশি। আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল'।

হরিপদবাবুর এই অবদানের কথা স্মরণ করে বৃহস্পতিবার তাঁর বাসভবনে গিয়ে বিদ্যালয়ের তিন শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র, মানিক দাস ও দিব্যেন্দু দাস সংবর্ধিত করেন। হরিপদবাবুর হাতে একটি সচিত্র মানপত্র, পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি, পবিত্র "গীতা" তুলে দেওয়া হয়।

অখিলবন্ধু মহাপাত্র বলেন, ২০১৬ সালে বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের পর ধীরে ধীরে বিদ্যালয়ের অগ্রগতি হচ্ছে। হরিপদবাবুর এই জমি দান আজ সকলের কাছে উদাহরণ। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে হরিপদবাবু এবং তাঁর বাবার ভূমিকা আমরা চিরদিন মনে রাখব। বিদ্যাসাগরের মহাপ্রয়াণ দিবসের প্রাক্কালে একটি বিদ্যালয়ের কাছে এ এক চরম প্রাপ্তি। পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর যেমন শিক্ষার উন্নয়নে সর্বস্ব দান করতেন, আজ রোগশয্যায় থেকে হরিপদবাবুও একই কাজ করলেন। তাঁকে শ্রদ্ধা জানানোর ভাষা নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vidyasagar Setu Closure: রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ
রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ
West Bengal News Live : কালই কি মমতার প্রিয় কেষ্ট ঋতব্রত-শিবিরে ?
কালই কি মমতার প্রিয় কেষ্ট ঋতব্রত-শিবিরে ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget