এক্সপ্লোর

Khaibar Pass 2022: ক্যাপসিকাম রসগোল্লা খেতে চান? চলে আসুন এবিপি আনন্দ খাইবার পাসে

Khaibar Pass: ফের ভোজনরসিক বাঙালির রসনাতৃপ্তির জন্য আসছে ‘এবিপি আনন্দ খাইবার পাস’। এবার অন্যতম আকর্ষণ হাওড়ার ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডার। পরিচিত মিষ্টির পাশাপাশি ফিউশন মিষ্টিও পাবেন এখানে।

হাওড়া: শীত চলে গিয়ে বাতাসে বসন্তের ছোঁয়া। তবে তাতে কী! ভোজনরসিক বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতোই খাওয়ারও কোনও নির্দিষ্ট ক্ষণ নেই। ভোজনরসিকদের রসনাতৃপ্তির জন্য় ফের শুরু হতে চলেছে ‘খাইবার পাস’ (Khaibar Pass 2022)।

এবারের ‘খাইবার পাস’-এর অন্যতম আকর্ষণ হাওড়ার অতি পরিচিত মিষ্টির দোকান ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডার (Batai Mistanna Bhandar)। ৯৯ বছর ধরে দক্ষিণ ও মধ্য হাওড়ার মানুষের স্বাদপূরণ করে আসছে এই দোকান। এবার কলকাতার মানুষকেও মিষ্টি খাইয়ে মন জয় করতে চান কর্ণধার সৈকত পাল।

ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে দেখা গেল, ‘খাইবার পাস’-এর জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মিষ্টির কারখানায় জোরকদমে কাজ চলছে। ভোর থেকে রাত পর্যন্ত মিষ্টি তৈরি করে চলেছেন কারিগররা। রোজকার মিষ্টির পাশাপাশি বিশেষ ধরনের কিছু মিষ্টিও তৈরি হচ্ছে।

‘খাইবার পাস’-এ ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে কী বিশেষ আকর্ষণের ব্যবস্থা করা হচ্ছে? সৈকতবাবু জানালেন, ‘আমাদের দোকানের মূল আকর্ষণ স্পঞ্জ রসগোল্লা। আমাদের রসগোল্লার বিশেষত্ব হল, এটা নরম, মিষ্টি প্রয়োজনের তুলনায় বেশি থাকে না অথচ সুস্বাদু। রসগোল্লার মধ্যে আমরা নানা চমক আনা চেষ্টা করেছি। আমরা ব্ল্যাক কারেন্ট রসগোল্লা, ক্যাপসিকামের ঝাল রসগোল্লাও করছি। রসগোল্লা তো সবাই মিষ্টি খান। এবার কলকাতার মানুষকে আমরা ঝাল রসগোল্লা খাওয়াতে চাই। এছাড়া ম্যাঙ্গো দই, নলেন গুড়ের ক্ষীর দই, স্ট্রবেরি মালাই দই, ব্ল্যাক কারেন্ট মালাই দইও আছে। খাইবার পাসে আমাদের স্টলে চিরাচরিত মিষ্টি যেমন থাকবে, তেমনই ফিউশন মিষ্টিও থাকবে। যার যেমন পছন্দ, সেটা বেছে নেওয়ার সুযোগ পাবেন। সবার রুচির কথাই আমরা মাথায় রাখছি।’

ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারের কর্মীরা ছানা, ক্ষীর নিজেরাই তৈরি করে নেন। সেই ছানা ও ক্ষীর দিয়ে তৈরি হয় মিষ্টি। তার ফলে ভেজাল থাকে না। মিষ্টির স্বাদের পাশাপাশি গুণমানও বজায় থাকে। এটাই তাঁদের মূলধন বলে জানিয়েছেন সৈকতবাবু।

ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি চেখে দেখতে চলে আসুন ‘এবিপি আনন্দ খাইবার পাস’-এ, ৪ থেকে ৬ মার্চ সাউথ সিটি মলের কাছে ইইডিএফ গ্রাউন্ডে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget