এক্সপ্লোর

ABP Ananda Khaibaar Pass: বিশেষ বিরিয়ানি আর কাবাবের পসরা নিয়ে খাইবার পাসে হাজির আমিনিয়া, আসছেন তো?

kolkata Aminia Restaurant: বিরিয়ানির অন্যতম সেরা ঠিকানার আমিনিয়া, এবিপি আনন্দ আয়োজিত 'খাইবার পাস'-এ (ABP Ananda Khaibaar Pass) নিজেদের সিগনেচার মেনু নিয়ে হাজির থাকছে তারাও।

কলকাতা: দরজা ঠেলে ভিতরে ঢুকতেই বিরিয়ানির (Biriyani) গন্ধে বিভোর হয়ে যাবেন যে কেউ। বিরিয়ানিকে সংগত দিয়েই রয়েছে বাহারি কাবাবের মন মাতানো ঘ্রাণ। আর মাঝেমধ্য়ে ভেসে আসছে ফিরনির গন্ধ। সবমিলিয়ে ভোজনরসিকদের জন্য কার্যত মন ব্যাকুল করা আমেজ। যেকোনও খাদ্যপ্রেমীর জন্যই এমন বসন্তের সন্ধের কোনও বিকল্প হয় না। এই ছবিটা আমিনিয়ার একটি (Aminia) আউটলেটের। বসন্তের এমনই এক সন্ধেতে আমিনিয়ার অন্দরে ঢুঁ মেরেছিল এবিপি লাইভ (ABP Live)। 

তবে হঠাৎ আমিনিয়া কেন? একটু খোলসা করা যাক! বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর ভোজনরসিকদের ১8 তম পার্বনটি হল এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাস (ABP Ananda Khaibaar Pass)। যেখানে থাকছে মন ভোলানো রকমারি সব খাবার। আগামী ৪ মার্চ থেকে EEDF গ্রাউন্ডে (সাউথসিটি মলের কাছে) শুরু হচ্ছে এই খাদ্যমেলা, চলবে ৬ মার্চ পর্যন্ত। বিভিন্ন জেলার নামজাদা রেস্তোরাঁ তাদের বিশেষ মেনুর পসরা নিয়ে হাজির থাকছে সেখানে। বিখ্যাত সব রেস্তোরাঁর তালিকায় রয়েছে শহরের অন্য়তম মোঘলাই রেস্তোরাঁ আমিনিয়াও। কলকাতার সেরা বিরিয়ানি ডেস্টিনেশনের অন্যতম নাম আমিনিয়া, যুগ যুগ ধরেই যারা খাদ্যরসিকদের রসনা তৃপ্তি করে আসছে। ৪ মার্চ থেকে আমিনিয়া আপনার জন্য অপেক্ষা করবে খাইবার পাস প্রাঙ্গণে।

যাওয়ার আগে দেখে নিন আমিনিয়া তাঁদের পসরাও কী কী রাখছে

খাইবার পাসে আমিনিয়ার স্টলে স্টার্টারে আপনারা পেয়ে যাবেন চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, চিকেন তন্দুরি, মাটন রেশমি কাবাব, পনির টিক্কা কাবাব।চিকেন তন্দুরি

চিকেন তন্দুরি

ABP Ananda Khaibaar Pass: বিশেষ বিরিয়ানি আর কাবাবের পসরা নিয়ে খাইবার পাসে হাজির আমিনিয়া, আসছেন তো?

পনির চিক্কা কাবার

মেন কোর্সে থাকছে মাটন বিরিয়ানি, মাটন স্পেশাল বিরিয়ানি, চিকেন এবং চিকেন স্পেশাল বিরিয়ানি, এগ বিরিয়ারি, ভেজ দম বিরিয়ারি। বিরিয়ারির দামের রেঞ্জ থাকছে ১৮০ থেকে ৪১০-এর মধ্যে। রকমারি বিরিয়ানির পাশাপাশি থাকছেতাওয়া পরোটা এবং রুমালি রুটিও। ABP Ananda Khaibaar Pass: বিশেষ বিরিয়ানি আর কাবাবের পসরা নিয়ে খাইবার পাসে হাজির আমিনিয়া, আসছেন তো?

চিকন বিরিয়ারি

ABP Ananda Khaibaar Pass: বিশেষ বিরিয়ানি আর কাবাবের পসরা নিয়ে খাইবার পাসে হাজির আমিনিয়া, আসছেন তো?

ভেজিটেবল বিরিয়ানি

সাইড ডিসে রয়েছে চিকেন চাঁপ, চিকেন ভর্তা, মাটন কষা, মাটন তাওয়া মশলা, পনির বাটার মশলা। আর এসবের সঙ্গে শেষ পাতে রয়েছে ফিরনি। ABP Ananda Khaibaar Pass: বিশেষ বিরিয়ানি আর কাবাবের পসরা নিয়ে খাইবার পাসে হাজির আমিনিয়া, আসছেন তো?

মাটন চাঁপ

ABP Ananda Khaibaar Pass: বিশেষ বিরিয়ানি আর কাবাবের পসরা নিয়ে খাইবার পাসে হাজির আমিনিয়া, আসছেন তো?

চিকেন ভর্তা

এ ছাড়াও খাইবার পাসের আমিনিয়া স্টলে আপনারা পাবেন চিকেন, মাটন সহযোগে বিভিন্ন রোলও। রোলের দাম শুরু হচ্ছে ৪০টাকা থেকে। 

উল্লেখ্য, ১৯২৯ সালে কলকাতায় প্রথম প্রতিষ্ঠিত হয় আমিনিয়া। শুরুর দিকে আমিনিয়া লখনউ ভিত্তিক বিভিন্ন আওয়াধি খাবার পরিবেশন করলেও ধীরে ধীরে শহরের বুকে বিরিয়ানির অন্যতম সেরা ঠিকানা হিসাবে জনপ্রিয়তা বেড়েছে তার। তাহলে আর দেরি না করে  আমিনিয়ার জিভে জল আনা রকমারি কাবাব থেকে বিরিয়ানির স্বাদ নিতে পৌঁছে যান এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাসে, দেখা হচ্ছে সেখানেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget