এক্সপ্লোর

BJP: ফের ভাঙন পদ্মে, দিলীপ ঘোষ খড়গপুরে থাকাকালীন তৃণমূলে যোগ বিজেপির বুথ সভাপতির

BJP Kharagpur: বিজেপিত্যাগী নেতার দাবি, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ও সাংসদ দিলীপ ঘোষের মধ্যে তালমিল না থাকায়, নাগরিকরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: এক সপ্তাহের মধ্যে খড়গপুরে বিজেপিতে ফের ভাঙন। দিলীপ ঘোষ শহরে থাকাকালীনই এবার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিলেন ১৪ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি। গতকাল খড়গপুর শহরে দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

বিজেপিত্যাগী নেতার দাবি, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ও সাংসদ দিলীপ ঘোষের মধ্যে তালমিল না থাকায়, নাগরিকরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গোষ্ঠীকোন্দলের জেরেই বিজেপি ত্যাগ, দাবি তৃণমূলে যোগদানকারী নেতার। দিলীপ ঘোষ খড়গপুর এলেই বিজেপি ফাঁকা হয়ে যাবে। নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে লাভ নেই, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে ১৯ জানুয়ারি, খড়গপুরে তৃণমূলে যোগ দেন বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন কর্মী, সমর্থক।

এদিন, নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুরের ওয়ালিপুর এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে পিকনিক করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । ধরলেন মাছ!!

পিকনিকের ফাঁকে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও সারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। সেখানেই, শান্তনু ঠাকুরদের পিকনিক করা নিয়ে পাশে দাঁড়ান দিলীপ ঘোষ। তিনি বলেন , ' জানি না কে বিদ্রোহী কে কী। সবাই পার্টির লোক পার্টিতেই আছেন। একসঙ্গে যে কেউ পিকনিক করতে পারে। আমরা শীতের সময় সব জায়গায় কার্যকর্তাদের নিয়ে পিকনিক করি। কে কীভাবে দেখছেন জানি না। কার্যকর্তারা এক জায়গায় মিলিত হয়ে পিকনিক করলে সেখানে কিছু দোষ দেখি না আমি।' 

সম্প্রতি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। বিগত সাত বছরে খড়্গপুরে কোনও উন্নয়ন হয়নি দাবি করে হিরণ বলেন, ‘‘খড়্গপুর আজ শ্মশানে পরিণত হয়েছে। হাসপাতালে রোগী গেলে তিনি আর বেঁচে ফেরেন না। সাত বছর আগে খড়্গপুরের মানুষ খুব ভুল করেছেন।’’ প্রাক্তন বিধায়ককে ব্যক্তিগত আক্রমণ করে তিনি আরও বলেন, ‘‘উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী টাকা পাঠিয়েছেন। সেই টাকা মুখ্যমন্ত্রীও দিয়েছেন পুরসভাকে। কিন্তু উনি সব টাকা আত্মসাৎ করেছেন। ওই টাকা দিয়ে নিজের বাড়ি বানিয়েছেন। সব টাকা উদ্ধার করব।’’

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ক্যামাক স্ট্রিটকাণ্ডে একের পর এক নোটিস পুলিশের, এবার তলব বৈশ্বানর চট্টোপাধ্যায়, হুমায়ুন কবীরকে
ক্যামাক স্ট্রিটকাণ্ডে একের পর এক নোটিস পুলিশের, এবার তলব বৈশ্বানর চট্টোপাধ্যায়, হুমায়ুন কবীরকে
Ritabrata Banerjee: 'লিপস অ্যান্ড বাউন্ডস কার? ১২ পাশ করা একটা ছেলের', ফের অভিষেককে বিঁধলেন ঋতব্রত, আর কী বললেন ?
'লিপস অ্যান্ড বাউন্ডস কার? ১২ পাশ করা একটা ছেলের', ফের অভিষেককে বিঁধলেন ঋতব্রত, আর কী বললেন ?
Supreme Court: 'সুপ্রিম' নির্দেশে 'যোগ্যদের' চাকরির মেয়াদ বাড়ল ৯ মাস , কীভাবে দেখছেন শিক্ষক শিক্ষিকারা ?
'সুপ্রিম' নির্দেশে 'যোগ্যদের' চাকরির মেয়াদ বাড়ল ৯ মাস , কীভাবে দেখছেন শিক্ষক শিক্ষিকারা ?
Sukanta Majumdar: বেশিদিন এসব গুন্ডামি-মস্তানি চলবে না, ছোট-মেজ গুন্ডাগুলো সব চুপ করে গেছে, বড়গুলো... : সুকান্ত
বেশিদিন এসব গুন্ডামি-মস্তানি চলবে না, ছোট-মেজ গুন্ডাগুলো সব চুপ করে গেছে, বড়গুলো... : সুকান্ত

ভিডিও

Bankura News: বাঁকুড়ায় কোটি কোটি টাকার সাইবার প্রতারণা! পুলিশের জালে ৭ পাণ্ডা | ABP Ananda
UP News: কৌশাম্বিতে আতসবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১১, জখম আরও ৫ | Kaushambi | ABP Ananda
BJP Government in Bengal :
R N Ravi : 'স্বাধীনতার পরও পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় রাষ্ট্রবিরোধী তত্ত্ব বাড়ছিল', কটাক্ষ রাজ্যপালের
Barun Biswas: আদালতে বরুণ বিশ্বাস খুনে ষড়যন্ত্রকারী হিসাবে প্রভাবশালী TMC নেতার নাম জানিয়েছেন বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
Nepal Flash Flood: “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
“আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
Dhoni Relationship: বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
Sourav Meets Abhipray Biswas: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
Embed widget